দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
হিজবুল্লাহর বুদ্ধিমত্তার কাছে মার খাচ্ছে ইসরাইলের জটিল ও উন্নত প্রযুক্তি
, ০৯ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৮ ছানী, ১৩৯২ শামসী সন , ১৬ জুলাই, ২০২৪ খ্রি:, ০১ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
লেবাননের হিজবুল্লাহ সম্প্রতি ইসরাইলের অত্যাধুনিক নজরদারি প্রযুক্তিকে টেক্কা দিয়ে এ ক্ষেত্রে নিজেদের কর্তৃত্বের প্রমাণ দিয়েছে। হিজবুল্লাহ তার ড্রোন প্রযুক্তি ব্যবহার করে ইসরাইলের গোয়েন্দা তথ্য সংগ্রহের সক্ষমতাকে দুর্বল করে দিচ্ছে। তথ্য সংগ্রহের পাশাপাশি গোয়েন্দা ঘাঁটিগুলোকে টার্গেট করতেও ড্রোন ব্যবহার করছে হিজবুল্লাহ। এর আগে হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ ইসরাইলকে 'অন্ধ ও বধির' করার যে কৌশলের কথা বলেছিলেন এটি তারই অংশ।
৭ অক্টোবর থেকেই গাজায় নির্বিচার হামলা শুরু করে দখলদার ইসরাইল। এর পরের দিন ৮ অক্টোবর বিশ্ব প্রতিরোধ ফ্রন্টের প্রতিনিধি হিসেবে ইসরাইলের নির্দিষ্ট কিছু এলাকার সব গুপ্তচরবৃত্তি কেন্দ্র ও পর্যবেক্ষণ টাওয়ার এবং রাডার জ্যামিং ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ। সেদিন তারা ইসরাইলের মিরুন গোয়েন্দা ঘাঁটিতে অন্তত সাত বার আঘাত হানে। এছাড়া, তাবরিয়া ও বালাদা রামিশ এলাকার আকাশে দু'টি ইসরাইলি গুপ্তচর বেলুন অকেজো করে দেয়। এর ফলে লেবানন সীমান্তের কোনো তথ্যই সংগ্রহ করতে পারছিল না ইসরাইল। লেবাননের আকাশসীমাতেও তাদের নজরদারি তৎপরতা নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। এই কৌশলে সেদিন দারুণ সাফল্য পায় হিজবুল্লাহ। খুব সহজেই ইসরাইলের ভেতরে গোয়েন্দা বিমান ও আত্মঘাতী ড্রোন পাঠিয়ে অভিযান পরিচালনা করতে সক্ষম হয়।
আগাম পদক্ষেপের কারণে ইসরাইলের উত্তর ফ্রন্টে হিজবুল্লাহর বিমান ও ড্রোন প্রবেশ করার পরও তাদের সতর্কতামূলক ব্যবস্থাগুলো সক্রিয় হয়নি এবং কোনো সাইরেন বেজে ওঠেনি। কারণ হিজবুল্লাহ এর আগেই এসব ব্যবস্থাকে অকেজো করে দিয়েছিল। দখলদার ইসরাইলের গুপ্তচরবৃত্তির কেন্দ্রগুলোকে অকেজো করে দেওয়ার কারণে এখনও হিজবুল্লাহর ড্রোনগুলো খুব সহজেই পর্যবেক্ষণ কাজ চালিয়ে যেতে পারছে।
হিজবুল্লাহ সম্প্রতি একটি ভিডিও প্রচার করে। ওই ভিডিওতে দেখানো হয়েছে ইসরাইলের আকাশে হিজবুল্লাহর হুদহুদ নামক একটি ড্রোন নির্বিঘেœ উড়ছে। এই দৃশ্য দেখে ইহুদিবাদীরা ব্যাপকভাবে হতবাক এবং আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)