হাসিনা তার দোসরদের দিয়ে প্রতিটি স্থানে চাঁদাবাজি করিয়েছে -সারজিস
নরসিংদী সংবাদদাতা:
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, হাসিনা তার দোসরদের দিয়ে প্রতিটি স্থানে চাঁদাবাজি করিয়েছে। একনায়কতন্ত্র ও পরিবারতন্ত্র কায়েম করেছে। এখনও সিএনজি অটোরিকশা ও বাসস্ট্যান্ডে চাঁদাবাজি হচ্ছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) নরসিংদীর শিবপুরের ইটাখোলা মোড়ে লিফলেট বিতরণকালে এক পথসভায় এসব কথা বলেন তিনি।
এ সময় বিগত সরকারের সময় সৃষ্ট অনিয়মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে সারজিস আলম জুলাই ঘোষণাপত্রে সাতটি বিষয় অন্তর্ভুক্তির দাবি করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আহতদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান; ঘোষণাপত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব উল্লেখ; আওয়ামী খুনি ও দোসরদের বিচার নিশ্চিত করার স্পষ্ট অঙ্গীকার; ১৯৪৭, ৭১ এবং ২৪ সালের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা পরিষ্কার; সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত; সব ধরনের বৈষম্য নিরসনের মধ্য দিয়ে নাগরিক পরিচয় প্রধান করে রাষ্ট্রকাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি এবং ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো বিলোপ করে সব ধরনের সংস্কারের ওয়াদা প্রদান করতে হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।