হাসিনা এখনো দিল্লিতে, ভবিষ্যৎ নিয়ে ভাবতে সময় দিচ্ছে ভারত -জয়শঙ্কর
, ০১ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৯ ছালিছ, ১৩৯২ শামসী সন , ০৭ আগষ্ট, ২০২৪ খ্রি:, ২৩ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
এখনো দিল্লিতে রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে ভাবার জন্য তাকে খানিকটা সময় দিচ্ছে ভারত। গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) দিল্লিতে সর্বদলীয় বৈঠকে এ কথা জানিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য এদিন সকালে সব দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলো জয়শঙ্কর। সেখানে উপস্থিত ছিলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, সংসদ বিষয়কমন্ত্রী।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের পরিস্থিতি নিয়েও ওই বৈঠকে আলোচনা হয়েছে। কেন্দ্র জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রেখেছে নয়াদিল্লি। পরিস্থিতি কোন দিকে গড়ায়, তা দেখা হচ্ছে।
জয়শঙ্করও জানিয়েছে, বাংলাদেশের পরিস্থিতির দিকে আমরা নজর রাখছি। সময়মতো ভারত সরকার সঠিক পদক্ষেপ নেবে।
বাংলাদেশ নিয়ে ভারতের অবস্থান কী, তারা কী কী পদক্ষেপ নিচ্ছে- সর্বদলীয় বৈঠকে উপস্থিত নেতাদের সেসব বিষয়ে অবহিত করে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। সে জানায়, আপাতত দিল্লিতে রয়েছেন শেখ হাসিনা। তাকে কিছু দিন সময় দিচ্ছে ভারত। তার ভবিষ্যৎ পরিকল্পনা কী, তা তিনি ভারত সরকারকে জানাবেন। হাসিনার পরিকল্পনা জানার পর পরবর্তী সিদ্ধান্ত নেবে নয়াদিল্লি।
তবে তিনি যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেছেন, কিন্তু এখন পর্যন্ত সেখান থেকে কোন সাড়া শব্দ পাওয়া যায়নি। এ পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, যুক্তরাজ্য যদি আশ্রয় আবেদন প্রত্যাখ্যান করে, তাহলে কী করবেন শেখ হাসিনা? তিনি ভারতে থাকার সময় দীর্ঘায়িত করার চেষ্টা করবেন নাকি তৃতীয় কোনো দেশ খুঁজবেন? এখন পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।
এ অবস্থায় কূটনৈতিক টানাপোড়েনে পড়েছে ভারত সরকার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, পদত্যাগকারী প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে অতিরিক্ত সমর্থন দিলে বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে ভারতের সম্পর্ক জটিল হয়ে উঠতে পারে। এই ঝুঁকি নিতে রাজি নয় নয়াদিল্লি।
আবার, ভারতের সঙ্গে শেখ হাসিনার সম্পর্কের ইতিহাসও গুরুত্বপূর্ণ। তিনি প্রধানমন্ত্রী হওয়ার অনেক আগে, বাংলাদেশে ১৯৭৫ সালের অস্থিরতার সময় পিতা শেখ মুজিবুর রহমানসহ পুরো পরিবার নিহত হওয়ার পর ভারতের তৎকালীন গান্ধী সরকার তাকে আশ্রয় দিয়েছিল। তাই এই মুহূর্তে শেখ হাসিনার সঙ্গ ত্যাগ করাও ভারতের জন্য সহজ সিদ্ধান্ত হবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












