হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মাইকেল চাকমার অভিযোগ
গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা মাইকেল চাকমা। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে এ অভিযোগ দায়ের করেন বলে জানান প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান।
আয়না ঘরের বর্ণনা দিয়ে মাইকেল চাকমা অভিযোগে বলেছে, ৫ বছর ৪ মাস আয়না ঘরে তিনি গুম ছিলেন। ২০১৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাগড়াছড়ির সফরের সময় অবরোধ করে ইউপিডিএফ। এই ঘটনায় তখন অবরোধকারীদের দেখে নেয়ার হুমকি দেন শেখ হাসিনা। এছাড়া শান্তি চুক্তির বিরোধিতা করায় গুম হওয়ার পর তাকে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। তার আশঙ্কা এসব ঘটনায় তাকে গুম করা হয়েছিল।
২০১৯ সালের ৯ এপ্রিল থেকে ২০২৪ সালের ৭ আগস্ট পর্যন্ত মাইকেল চাকমা গুম ছিলেঋ বলে ওই অভিযোগে বলা হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।