হাসিনার যোগসাজশে বাংলাদেশের সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত -রিজভী
, ১৩ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ ছামিন, ১৩৯২ শামসী সন , ১৪ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ২৯ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
ফ্যাসিস্ট শেখ হাসিনার যোগসাজশে বাংলাদেশের সীমান্তের ১৬০টি জায়গায় ভারত কাঁটাতারের বেড়া দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী রিকশা ভ্যান-অটো রিকশাচালক শ্রমিক দলের উদ্যোগে এক দোয়া মাহফিলে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, শেখ হাসিনা ২০১০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত যেভাবে ভারতকে সুবিধা দিয়েছেন, সেই সুবিধার কারণে অসম যে কাজগুলো করেছে, যেটা দুইটি স্বাধীন দেশের মধ্যে আলাপ-আলোচনার ভিত্তিতে যে কাজগুলো করা যায়- সেটা না করে জোর করে কাঁটাতারের বেড়া লাগিয়েছে। আপনাদেরকে আমরা বলে রাখি যে, ১৬০টি জায়গায় শেখ হাসিনার শুধুমাত্র সুবিধা দেয়ার কারণে আমাদের সার্বভৌমত্বকে দুর্বল করে সে ১৬০ জায়গায় কাঁটাতারের বেড়া দিয়েছে।
তিনি বলেন, আমাদের যে সীমান্ত ৪ হাজারের ৬‘শ কিলোমিটার তার মধ্যে তিন হাজারের বেশি কিলোমিটার জুড়ে কাঁটাতারের বেড়া দেয়া হয়েছে। ৮‘শ ৫৬ টু ৮‘শ ৫৭ কিলোমিটার কাঁটাতারের বেড়া বাকি আছে। আন্তর্জাতিক যে নিয়ম-বিধি-বিধান এবং দুই দেশের মধ্যে চুক্তি হয়েছে, আলাপ-আলোচনা হয়েছে, সেটাও মানছে না, যে শুন্য রেখা থেকে ১৫০ গজ সীমানার মধ্যে কোনো উন্নয়ন পরিকল্পনা হবে না, হতে গেলেও দুই দেশের মধ্যে আলাপ-আলোচনা করতে হবে, সেটাও না মেনে তারা কাঁটাতারের বেড়া দেয়ার চেষ্টা করেছে লালমনিরহাটসহ বিভিন্ন জায়গায়।
রিজভী বলেন, এর জন্য যে জনগণ দাঁড়াতে পারে বাংলাদেশের সীমান্ত রক্ষীর প্রতিরোধের সঙ্গে এই দৃষ্টান্ত শেখ হাসিনার আমলে শেখ হাসিনা করতে দেয়নি। ফ্যাসিজম দিয়ে তার নির্দয়তা দিয়ে তার নির্মমতা দিয়ে তিনি (শেখ হাসিনা) ভারতের সেবা দাস হয়ে কাজ করেছেন। উনি একটা কথা বলতেন, নিজের দলের লোকদেরও বলেছেন, যে আমার দলের লোকদের মধ্যে অনেককে কেনা যায় কিন্তু শেখ হাসিনাকে কেনা যায় না। আরে আপনাকে তো সবার আগে কেনা যায়, ভারত আপনাকে সবার আগে কিনেছে, কেনার কারণে আপনার নিজের দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং গৌরবকে আপনি পদদলিত করে ভারতকে অসম কাজ করার সুযোগ-সুবিধা দিয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)