হাসপাতালের বিল পরিশোধ করতে না পারায় নবজাতক বিক্রি, পরিচালকসহ গ্রেপ্তার ৩
রংপুরে বিল পরিশোধ করতে না পারায় এক নবজাতককে বিক্রির অভিযোগে হাসপাতালের পরিচালকসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (১৭ জানুয়ারি) সকালে নগরীর হলি ক্রিসেন্ট হাসপাতালের এ ঘটনা ঘটে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার কার্যালয়ে উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন এসব তথ্য জানান।
পুলিশ জানায়, গত ১৩ জানুয়ারি নগরীর বুড়ারঘাট এলাকার লাবনী আক্তার তার পূর্বপরিচিত এমএস রহমান রনির হলি ক্রিসেন্ট হাসপাতালে প্রসব ব্যথা নিয়ে ভর্তি হন। ওইদিন রাতে হাসপাতালে তিনি ছেলে সন্তানের জন্ম দেন। পরে ক্লিনিক থেকে ছাড়পত্র নেওয়ার সময় বিল পরিশোধে ব্যর্থ হলে নবজাতককে বিক্রি করে দেওয়ার প্রলোভন দেখায়।
এতে লাবনী আক্তার রাজি না হলে নবজাতকের বাবা ওয়াসিম আকরামকে প্রলোভন দেখায় ক্লিনিকের পরিচালক এমএস রহমান রনি। পরে রনি তার পূর্বপরিচিত জেরিনা আক্তার বিথী ও রুবেল হোসেন রতন দম্পতির কাছে কৌশলে ওই নবজাতককে ৪০ হাজার টাকায় বিক্রি করে দেয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আবু মারুফ হোসেন জানান, নবজাতকের মা লাবনী আক্তারের এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর পীরজাবাদ এলাকা থেকে নবজাতককে উদ্ধারসহ এর সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।