হাসপাতালের বিলের বিনিময়ে দেওয়া নবজাতককে ফিরে পেলেন মা
গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরের শ্রীপুরে নবজাতকের বিনিময়ে হাসপাতালের সিজারিয়ান অপারেশনের বিল পরিশোধ করা সেই মায়ের কোলে তার সন্তানকে ফিরিয়ে দিয়েছেন এক ব্যবসায়ী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। সন্তানকে বুকে ফিরে পেয়ে যেন খুঁশির বাঁধ ভেঙেছে মা শিরিন আক্তারের। জন্মের তিন দিন পর শিশুকে হারিয়ে তার বুকে যে শূন্যতা ছিল তা দূর হয়েছে এখন। এছাড়া শিশুটির নানাকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা কিনে দেওয়ার ঘোষণা দিয়েছেন ওই ব্যবসায়ী।
এ বিষয়ে গত ২৮ অক্টোবর ‘হাসপাতালের বিলের বিনিময়ে নবজাতককে দিয়ে দিলেন নানা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হলে তা ওই ব্যবসায়ী ও শ্রীপুর উপজেলা প্রশাসনের নজরে আসে। বিষয়টি জানার পর ওই নবজাতককে মায়ের কোলে ফিরিয়ে দিতে উদ্যোগ নেন তারা।
ওই নবজাতককে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মধুপুর এলাকার এক দম্পতি দত্তক নিয়েছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম ও ব্যবসায়ী আকরাম হোসেন বাদশার উদ্যোগে ইউনিয়ন পরিষদের সদস্য ইসমাইল হোসেন গত বৃহস্পতিবার রাতে ময়মনসিংহে গিয়ে ওই পরিবারকে বুঝিয়ে মা শিরিন আক্তারের কোলে ফিরিয়ে দেন তার শিশুকে। দত্তক নেওয়া পরিবারটির অসহায়ত্বের কথা বিবেচনা করে এ সময় হাসপাতালের বিল হিসেবে পরিশোধ করা টাকাও ওই পরিবারের কাছে তুলে দেওয়া হয়।
শিশুটির মা শিরিন আক্তারের বাড়ি (২০) মূলত ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার মনিকুরা গ্রামে। তিনি মা-বাবার সঙ্গে শ্রীপুরের ফরিদপুর গ্রামে ভাড়া থাকেন। শিরিন আক্তারের দেড় বছর বয়সী আরও একটি পুত্র সন্তান রয়েছে।
শিরিন আক্তার বলেন, ১০ মাস পেটে ধারণ করে জন্ম দিয়েছি যে সন্তানকে, অভাবের কারণে তাকে হারাতে হয়েছিল। তাকে ছাড়া এক মুহূর্তও বেঁচে থাকার আশা ছিল না। সারাক্ষণ কান্নাকাটি করতাম, রাতে ঘুমের ঘোরে সন্তানকে দেখতাম। গত কয়েকটি দিন আমার কাছে খুব যন্ত্রণার ছিল। ছেলেকে কাছে পেয়ে মনে হচ্ছে আজ যেন নতুন জীবন পেয়েছি। নিজের জীবন থাকতে আমি আর কখনও সন্তানকে দূরে যেতে দেব না। সন্তানকে ফিরে পেয়ে তিনি ব্যবসায়ী আকরাম হোসেন বাদশা ও উপজেলা প্রশাসনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শিরিনের পরিবার জানান, শিরিন আক্তারের স্বামী আরিফুল ইসলাম বিভিন্ন পরিবহনে সহকারী (হেলপার) হিসেবে কাজ করে। সে মাদকাসক্ত, বিভিন্ন সময় তাকে মাদক ছাড়তে অনুরোধ করার পরও তিনি মাদক না ছাড়ায় ৪/৫ মাস আগে তার সঙ্গে পরিবারের দূরত্ব তৈরি হয়। এরপর থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ নেই।
গত ১৬ অক্টোবর সন্তান সম্ভবা মেয়ে শিরিন আক্তারকে নিয়ে ময়মনসিংহের চরপাড়া এলাকার স্বাধীন নার্সিং হোমে ভর্তি করান বাবা সিরাজুল ইসলাম। সেখানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম দেন শিরিন আক্তার। পরে হাসাপাতালের বিল পরিশোধ করতে না পেরে শিশুটিকে স্থানীয় আল-আমিনের মাধ্যমে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের এক নিঃসন্তান দম্পতির কাছে দত্তক দিয়ে দেন। দত্তক নেওয়া পরিবারটি তখন আল-আমিনের মাধ্যমে হাসপাতালের বিল পরিশোধ করে শিশুটিকে হাসপাতাল থেকে নিয়ে যায়।
আরও পড়ুন
সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা
ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ
আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ…
কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই
আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্…
খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু
খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক…
স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল…
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা
আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও…
গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও
বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়…
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি
গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু…
বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই…
অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়…
আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর
নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।