হালিমের বাটিতে কমেছে গোশত, বেড়েছে দাম
, ০৬ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৯ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৯ মার্চ, ২০২৩ খ্রি:, ১৫ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
মানুষের কাছে একটি বিশেষ স্থান দখল করে আছে হালিম। আর রমাদ্বান শরীফে ইফতারির তালিকায় হালিম না হলে যেন পূর্ণতাই আসে না। তবে গত বছরের তুলনায় এবার হালিমের দাম অনেকটা বেড়েছে। আগের তুলনায় হালিমের বাটি ছোট হয়েছে, কমেছে গোশতের পরিমাণও।
আগের তুলনায় এখন হালিমে কম গরুর গোশত দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ক্রেতারা। পুরান ঢাকার স্টার হোটেলে অ্যান্ড রেস্টুরেন্টে ইফতারির জন্য হালিম কিনতে আসা মাওলানা ইসহাক নুর জাহান, গত বছরের তুলনায় এবার হালিমের বাটিতে গোশত অনেক কমেছে। হালিমের বাটি আগের মতো হলেও পরিমাণে আগের চেয়ে কিছুটা কম। বাকি সব মোটামুটি ঠিকঠাক। আগে ছোট গরুর যে হালিমের বাটি ছিল ২২০ থেকে ২৫০ টাকা, এখন সেটা ৩৫০ টাকা। গোশত থাকতো ১০/১২ পিস। কিন্তু এখন গোশত থাকে ৭/৮ পিস আর পরিমাণেও কম।
হালিমে কম গরুর গোশত দেওয়ার বিষয়ে লিয়াকত আলী নামের আরেকজন ক্রেতা ক্ষোভ জানিয়ে বলেন, ‘সবাই শুধু মূল্য বৃদ্ধির বাহানা দেয়। কিছু থেকে কিছু হলেই সাফ জানিয়ে দেয় দাম বেড়েছে তাই আমরাও বাড়িয়েছি। কারোর কোনও দায়বদ্ধতা নেই। বাইরে ছোট এক বাটি হালিম বিক্রি করে ১৮০ টাকা। অথচ একই হালিম দোকানে সেটা আড়াইশো টাকা। আগে ১৮০ টাকার হালিমে গোশত থাকতো ৬/৭ পিস, হাড় থাকতো দুই এক পিস। এখন আড়াইশো টাকার হালিমে গোশত ৪/৫টা পিস গোশত আর হাড় দুইটা মিলিয়ে দেয়। হালিমের দাম বাড়িয়েছে ঠিকই আবার গোশতের পরিমাণও কমিয়েছে। কিছু বললেই বলে গরুর গোশতের দাম বেশি।’
আগের তুলনায় খরচ বেড়েছে তাই দাম ও বেড়েছে বলে দাবি করছেন হালিম বিক্রেতা মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি বলেন, ‘আগে গরুর হালিমের ছোট বাটি প্রতি খরচ পড়তো প্রায় দেড়'শ টাকা এখন তা বেড়ে দাঁড়িয়েছে দুই'শ টাকার বেশি। এই জন্য আড়াইশো টাকা বিক্রি করি। হালিম তৈরির করতে যতো টাকা খরচ হয় তার থেকে আমরা পনের বা বিশ শতাংশ লাভ করি। এক কেজি হালিম বিক্রিতে আমাদের সর্বোচ্চ দুই'শ টাকা লাভ থাকে। হালিমের বাটিতে গোশতের পরিমাণ কিছুটা কম এটা সত্যি তবে গোশতের দাম বাড়লেও আমি আগের মতোই দেয়ার চেষ্টা করি। কারণ আমার হালিমের সুনাম দীর্ঘদিনের। লাভ কম হলেও চলবে, কিন্তু আমার হালিমের সুনাম নষ্ট করতে চাই না।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ রফতানিকারকদের
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে নিবন্ধিত মোটরসাইকেল ৫০ লাখ, দুর্ঘটনা কমাতে চলছে অভিযান
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশজুড়ে ভ্যাপসা গরম, স্বস্তি মিলতে পারে ২০ জুনের পর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক লাফে সোনার দাম ভরিতে বাড়লো ৫৪৮২ টাকা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নাফনদী থেকে ৭ জেলেকে অপহরণ করে নিয়ে গেলো আরাকান আর্মি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে দ্রুত এআই ক্যামেরা স্থাপন সম্পন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দুই সন্তানের বেশি হলে ‘মাতৃত্বকালীন ছুটি’ সীমিত করার বিধান চ্যালেঞ্জ করে রিট
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থীরা জিপিএ-৫’র পেছনে না ছুটে, সৃজনশীল হোক -শিক্ষামন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অকেজো রেললাইন নিলামে বিক্রি করা হয় না কেন, প্রশ্নে যা জানালেন মন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণমাধ্যমকে নিখুঁত করতে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন -তথ্যমন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘাটতি ২ লাখ কোটি টাকা, ছাঁটাই প্রস্তাব ৩০৪টি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দাম-ক্রেতা সংকটে ফেরত ৩০ হাজার গরু, দুশ্চিন্তায় পাবনার খামারিরা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)