হারিকেনের আঘাতের পর ‘গোশতখেকো’ ব্যাকটেরিয়ায় ১৩ মৃত্যু
, ২১ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ২৫ অক্টোবর , ২০২৪ খ্রি:, ০৯ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে চলতি বছরে বিরল ‘গোশতখেকো’ ব্যাকটেরিয়ার আক্রমণে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। অঙ্গরাজ্যটিতে এ বছর আঘাত হানা একাধিক হারিকেনের প্রভাবে এই ব্যাকটেরিয়ার ব্যাপক সংক্রমণ ঘটেছে বলে মনে করা হচ্ছে।
গত মঙ্গলবার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
ফ্লোরিডা স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গোশতখেকো ব্যাকটেরিয়াটির নাম ‘ভিব্রিও ভালনিফিকাস’। চলতি বছর এ পর্যন্ত এই ব্যাকটেরিয়ায় ৭৪ জনের আক্রান্ত হওয়ার ঘটনা নিশ্চিত হওয়া গেছে। অন্যদিকে গত বছর এ ব্যাকটেরিয়ায় ৪৬ জন আক্রান্ত হয় এবং ১১ জনের মৃত্যু হয়।
স্থানীয় স্বাস্থ্য বিভাগের মতে, ‘ভিব্রিও ভালনিফিকাস’ উষ্ণ ও সমুদ্রের নোনা পানিতে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা ব্যাকটেরিয়া। এটি বেঁচে থাকার জন্য লবণের প্রয়োজন।
এই ব্যাকটেরিয়ার সংক্রমনে মৃত্যুর জন্য কর্তৃপক্ষ হারিকেন ‘হেলেন’কে দায়ী করেছে। গত মাসে তীব্র বাতাস ও উঁচু ঢেউ নিয়ে ফ্লোরিডায় আঘাত হানে ঘূর্ণিঝড়টি। হেলেনের তা-বে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যে বহু অধিবাসীর মৃত্যু হয়।
ফ্লোরিডার স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, ভারি বৃষ্টিপাত এবং বন্যার পরে বিশেষ করে নোনা পানিতে এই ব্যাকটেরিয়া বৃদ্ধি পায়।
সংবাদমাধ্যম ইউএসএ টুডে জানিয়েছে, ‘ভিব্রিও ভালনিফিকাস’র সংক্রমণে ত্বক ও নরম টিস্যু ভেঙে যেতে পারে। অনেক সময় এর বিস্তার রোধ করার জন্য আক্রান্ত অঙ্গ কেটে ফেলতেও হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হিজবুল্লাহর নতুন ড্রোনে ব্যাপক ক্ষয়ক্ষতিতে দখলদাররা
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শুধু উপরের কাঠামোটা কোনমতে দাঁড়িয়ে আছে, আর সবই ধ্বংস হয়ে গেছে; বীর যোদ্ধাদের হামলার পর দখলদারদের যুদ্ধ যানের অবস্থা।
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজার ধ্বংসস্তূপের নিচে এখনও রয়েছে ৮ হাজার ফিলিস্তিনির মরদেহ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অন্তত এক বেলা না খেয়ে থাকছে যুক্তরাজ্যের ৩০ লাখ পরিবার
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সন্ত্রাসী ড্রাম্প অবসানের কথা বললেও যুদ্ধের জন্য প্রস্তুত ইরান
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান নিয়ে ট্রাম্পের সামনে এখন দুটিই বিকল্প, দাবি আইআরজিসির
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফিলিস্তিনিদের কৃষি জমিতে লুটপাট চালাচ্ছে ইসরায়েলিরা
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাটকাঠি থেকে উচ্চমানের গ্রাফিন, নতুন পথ দেখালেন ড. আব্দুল আজিজের দল
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বহর আটকে দিলো সন্ত্রাসী ইসরায়েল
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হরমুজ সংকটের জন্য আমেরিকা-ইসরায়েল দায়ী -মাসুদ পেজেশকিয়ান
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিনিদের অবরোধ আর সহ্য করা হবে না, জবাব দেওয়ার হুমকি ইরানের
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০২২ সালের পর তেলের সর্বোচ্চ দাম দেখছে এশিয়া
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












