হামাস-ইসরাইল যুদ্ধের পঞ্চম দিন : গাজার প্রতি সমর্থন প্রকাশ করেছে আরব বিশ্ব
, ২৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৪ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ১৩ অক্টোবর, ২০২৩ খ্রি:, ২৮ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
হামাস এবং ইসরাইলের মধ্যকার সংঘাতের পঞ্চম দিনে আরব বিশ্বের বিভিন্ন দেশ ফিলিস্তিনিদের প্রতি সমর্থন প্রদর্শন করছে।
মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শউকরি সফররত ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানিকে সাথে নিয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, দুই পক্ষের কর্মকর্তারা “গাজায় সংঘাতের তীব্রতা হ্রাসের প্রয়োজনীয়তা” এবং “ধ্বংসযজ্ঞের গুরুতর অবস্থা ও বেসামরিক নাগরিকদের ওপর হামলার বিষয়ে আলোচনা করেছেন।”
তারা “যুদ্ধের সময় বেসামরিক নাগরিকদের সাথে কীভাবে ব্যবহার করা হবে সে সম্পর্কিত আন্তর্জাতিক আইন” প্রয়োগ করারও আহ্বান জানিয়েছেন ।
সৌদি খবরে বলা হয়েছে, জর্ডান গাজার ফিলিস্তিনি বাসিন্দাদের জন্য মিশরে সহায়তা সরবরাহ করেছে। মিশর কীভাবে এই সরবরাহগুলো বিতরণ করার পরিকল্পনা করছে তা তখনই পরিষ্কার করে বলা যায়নি। মিশর এবং গাজার মধ্যে সীমান্ত বন্ধ রয়েছে। এই সীমান্তের কাছে গত কয়েকদিন ধরে গোলাগুলির বিক্ষিপ্ত খবর পাওয়া গেছে।
সিরিয়ার মিডিয়ায় দেখানো হয়েছে, রাজধানী দামেস্কে কয়েকশ’ শিক্ষার্থী ফিলিস্তিনিদের সমর্থনে স্লোগান দিচ্ছে এবং ফিলিস্তিনি পতাকা ওড়াচ্ছে। তারা এটিকে “ছাত্রদের বিক্ষোভ” বলে অভিহিত করে। শিক্ষার্থীরা টিভি চ্যানেলকে জানায়, তারা সারা দেশের বিশ্ববিদ্যালয় থেকে ফিলিস্তিনি জনগণকে সমর্থন দিতে দামেস্কে জড়ো হয়েছে।
আরব গণমাধ্যম বেশ কয়েকজন ইরাকি নেতা এবং তাদের সমর্থকদের মিছিলের একটি তথ্য সম্প্রচার করেছে। তারা খাদিমিয়ার বাগদাদ জেলার সরু রাস্তায় বিক্ষোভ করছে। তাদেরকে ফিলিস্তিনিদের পক্ষে এবং ইসরাইলের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পুশইন সমস্যার সমাধান দ্রুতই হবে -প্রধানমন্ত্রীর উপদেষ্টা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভুয়া জরিমানার বার্তায় ক্লিক করলেই বিপদ, সতর্ক করল বিআরটিএ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাইব্রিডদের মূল্যায়নে ক্ষোভ বঞ্চিতদের
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসলামী ব্যাংক ‘ইসলাম’ নয়, মির্জা ফখরুল ইসলামও ‘ইসলাম’ নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন সমস্যার সমাধান দ্রুতই হবে -প্রধানমন্ত্রীর উপদেষ্টা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)