হামাসের হামলার কারণে বিশ্বের মনোযোগ ইউক্রেন থেকে সরে যাবে, জেলেনস্কি আশঙ্কা
, ২৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৪ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ১৩ অক্টোবর, ২০২৩ খ্রি:, ২৮ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
ইসরাইল-হামাস যুদ্ধের কারণে ইউক্রেনের ওপর থেকে মনোযোগ সরে যাওয়ার আশঙ্কা করছেন দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি। সম্প্রতি ফ্রান্স-২ কে দেয়া এক সাক্ষাৎকারে সে আশঙ্কা প্রকাশ করে বলেছে, বিশ্ব সম্প্রদায় হয়ত ইউক্রেনের বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলবে। সাক্ষাৎকারে সে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও সমর্থন দাবি করে। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছে, যদি কিয়েভকে দেয়া সাহায্যের পরিমাণ কমে যায় তাহলে সময় রাশিয়ার পাশে চলে যাবে।
জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস বুধবার বলেছে, হামাসের আকস্মিক হামলার পর ইসরাইলের জন্য সামরিক সহায়তা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। তবে এ কারণে ইউক্রেনে অস্ত্র পাঠানোতে কোনো ব্যাঘাত ঘটবে না। সংসদীয় প্রতিরক্ষা কমিটির এক বৈঠকের পর পিস্টোরিয়াস বলে, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ হওয়ার প্রেক্ষাপটে ইউক্রেনের জন্য সমর্থন যাতে ভেঙে না যায় তা নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, চলমান ইসরাইল-হামাস যুদ্ধ নিয়ে মার্কিন রাজনীতিতে চরম উত্তেজনা বিরাজ করছে। বিরোধী দল রিপাবলিকানরা ইসরাইলের কট্টোর সমর্থক। দেশটির বাইডেন প্রশাসন যাতে ইসরাইলকে সহায়তায় আরও ব্যবস্থা নেয় তার জন্য চাপ দিয়ে যাচ্ছে তারা। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র এখন ইসরাইল ইস্যুতেই বেশি মনোযোগ দিতে শুরু করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাইব্রিডদের মূল্যায়নে ক্ষোভ বঞ্চিতদের
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসলামী ব্যাংক ‘ইসলাম’ নয়, মির্জা ফখরুল ইসলামও ‘ইসলাম’ নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন সমস্যার সমাধান দ্রুতই হবে -প্রধানমন্ত্রীর উপদেষ্টা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভুয়া জরিমানার বার্তায় ক্লিক করলেই বিপদ, সতর্ক করল বিআরটিএ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)