হামলার ভয়ে ইউক্রেনে দূতাবাস বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র
, ১৮ ই জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৪ সাদিস, ১৩৯২ শামসী সন , ২১ নভেম্বর, ২০২৪ খ্রি:, ০৬ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
ইউক্রেনের রাজধানী কিয়েভে নিযুক্ত মার্কিন দূতাবাস বন্ধ করে দিয়ে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য বিমান হামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পরই এমন পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। রাশিয়া সেখানে হামলা চালাতে পারে বলে তথ্য পাওয়া গেছে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইউক্রেনে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকারও নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি রাশিয়ার অভ্যন্তরে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে ইউক্রেন। বাইডেনের অনুমোদনের পর ওই হামলা চালানো হয়। এর জবাবে হুঁশিয়ারি দিয়ে রাশিয়া বলছে, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের ব্যবহার যুদ্ধের নতুন ধাপ।
রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির অভ্যন্তরে হামলার জন্য মার্কিন দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এর জবাব যথাযথভাবে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা।
এই ঘটনার পরেই হামলার আশঙ্কায় কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস বন্ধের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে এক বিবৃতিতে ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট কনসুলার অ্যাফেয়ার্স জানিয়েছে, সম্ভাব্য ঝুঁকি এড়িয়ে চলতে কিয়েভে নিযুক্ত মার্কিন দূতাবাস বন্ধ করা হচ্ছে। দূতাবাসের কর্মীদের নিরাপদে আশ্রয় নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ব্যাংকের টাকা লেনদেনের ফি নিয়ে নতুন নির্দেশনা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তিস্তা মহাপরিকল্পনা: একটি নদী, কোটি মানুষের স্বপ্ন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলা কিউআর কোডে লেনদেনে নতুন নির্দেশনা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নামাজ পড়াতে মসজিদে যাচ্ছিলেন খতিব, ট্রাকচাপায় গেল প্রাণ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএসসিসির সড়ক ব্যবস্থাপনা বিষয়ক সভা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চীনের ‘টু প্লাস টু’ ও করিডর প্রস্তাব বিবেচনা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুপ্রিম কোর্টের একটি তালার পেটে কয়েকশ’ চাবি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মনিবের অবাধ্য হলে শিক্ষা দেবে ইরান: ইসরায়েলকে আরাগচির হুঁশিয়ারি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পানি কমলেও কাটেনি তিস্তাপাড়ের মানুষের দুর্ভোগ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাওরাঞ্চল বজ্রপাতের ‘হটস্পট’: সতর্কবার্তা পৌঁছানোই বড় চ্যালেঞ্জ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরান ও যুক্তরাষ্ট্রের চুক্তি কার্যকরের আহ্বান চীনের
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন ৩ উপজেলা ও ১টি থানা অনুমোদন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)