হাতিরঝিলে বিনষ্ট ৫৬ কোটি টাকা!
, ২৮ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৯ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৮ জুন, ২০২৩ খ্রি:, ০৪ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
অনেক দিন ধরেই পানির দুর্গন্ধ ভাসছে রাজধানীর এই জনপ্রিয় অবসর কেন্দ্রের বাতাসে। এর পানি দূষিত, নোংরা ও অস্বাভাবিক কালচে রঙের। হাতিরঝিলের দুর্গন্ধ দূর করতে পানিতে কলাবতীসহ বিভিন্ন ঘাসজাতীয় ভাসমান গাছ লাগানো হয়েছে। এতে সুফল না পাওয়ায় এখানকার পানি শোধন করতে প্রায় ৫৬ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়। কিন্তু কোটি কোটি টাকা খরচ করে এ প্রকল্প বাস্তবায়ন করেও হাতিরঝিলে মরা মাছ ও পানির দুর্গন্ধে পথচারীদের চলাচল করতে হচ্ছে নাক-মুখ চেপে। প্রশ্ন উঠেছে, ঝিলে যদি মাছ বাঁচতে না পারে, যদি দুর্গন্ধ দূরই না হয় আর পানির স্বাভাবিক রঙ ফিরে না আসে, তাহলে অর্ধশত কোটি টাকা কোথায় খরচ করা হলো? কেনইবা খরচ করা হলো।
এমন প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা বলছেন, শুধু পানি শোধন করলেই হবে না, হাতিরঝিলের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করতে হবে। বিশেষ করে আশপাশের এলাকায় পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট গড়ে তুলতে হবে। তা না হলে প্রতি বছর শত শত কোটি টাকা খরচ করেও কোনো সুফল মিলবে না।
২০১৮ সালের জুলাইয়ে ‘হাতিরঝিল লেকের পানি পরিশোধন’ প্রকল্প হাতে নেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। প্রাথমিক পর্যায়ে বছর মেয়াদি এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৪৮ কোটি ৯০ লাখ টাকা। কিন্তু দুই দফায় মেয়াদ বাড়িয়ে ২০২১ সালের জুলাই পর্যন্ত চলা এ প্রকল্পে খরচ হয় ৫৫ কোটি ৮৯ লাখ টাকা।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হাতিরঝিলের সঙ্গে মহাখালী, মগবাজারের টঙ্গী ডাইভারশন রোড, মধুবাগ, বেগুনবাড়ি, নিকেতন, তেজগাঁও, বাড্ডা ও রামপুরা এলাকায় ১০টি সংযোগ আছে। যেগুলো দিয়ে আশপাশের এলাকার বৃষ্টির পানিসহ ময়লা পানি, পয়ঃবর্জ্য ও শিল্পবর্জ্য এসে ঝিলে পড়ছে। পান্থপথ, কারওয়ানবাজার ও কাঁঠালবাগান এলাকার পানির ড্রেন এবং স্যুয়ারেজ লাইনও যুক্ত একই সঙ্গে। তাই এসব এলাকার শিল্পবর্জ্য, বাসাবাড়ির ময়লা পানিসহ সব ধরনের পচা-বাসি পানিও হাতিরঝিলের জলে মিশছে। যার কারণে পানির মান ঠিক রাখা যাচ্ছে না।
ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, শুধু প্রকল্প দিয়ে হাতিরঝিলের পানির মান ঠিক করা যাবে না। এ জন্য কঠোর হতে হবে। ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী কেউ এখানে ময়লা ফেলতে পারেন না। যেকোনো মূল্যে এই ঝিলে আশপাশের বর্জ্যমিশ্রিত পানি আসা বন্ধ করতে হবে। তিনি বলেন, যে প্ল্যান্টগুলো আছে, সেগুলোর কার্যকারিতা কতটুকু- তা খতিয়ে দেখতে হবে। প্ল্যান্ট নষ্ট থাকার কারণেই শিল্পবর্জ্যসহ নানা বর্জ্য হাতিরঝিলের পানিতে মিশছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুর: ঈদযাত্রায় বৃষ্টির হানা, ২০ কিলোমিটার যানজট
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদে বাড়ি ফেরার পথে নিহত একই পরিবারের ৩ জন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেশার টাকা না পেয়ে বসতঘরে আগুন দিলো ছেলে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনলাইন জুয়ায় ৩২ লাখ টাকা আয়, সরিয়ে দেয়া হলো সেই ওসিকে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদকে সামনে রেখে ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন পরিশোধ -বিজিএমইএ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীনের ঈদ উপহারকে নিজেদের বলে চালিয়ে দিলো জামাত, ব্যাখ্যা দিল দূতাবাস
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না, সড়কমন্ত্রীর দাবি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিয়ন্ত্রণে পুলিশ-দলীয় নেতাকর্মীরা কাজ করছে -টুকু
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান থেকে বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












