কুরবানীর গরু:
হাট মাতাতে প্রস্তুত ‘লাল মানিক’
, ২৬ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৭ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৬ জুন, ২০২৩ খ্রি:, ০১ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
আদর করে ষাঁড়ের নাম রেখেছেন লাল মানিক। গত তিন বছর ধরে পরিবারের সদস্যের মতো লালন পালন করে বড় করেছেন তাকে। কথা গুলো বলছিলেন ষাঁড়গরুর মালিক ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের হাসনপুর গ্রামের আব্দুল খালেক (৫৫)। আসন্ন ঈদুল আজহায় গৌরীপুরে কোরবানির হাট মাতাবে ”লাল মানিক” এমনটাই ভাবছেন খালেক।
মালিক আব্দুল খালেক জানান তিন বছর আগে তিনি পার্শ্ববর্তী এলাকা থেকে প্রায় দের লক্ষ টাকা দিয়ে ফ্রিজিয়ান জার্সি জাতের এ গরুটি কিনেছিলেন । সেই থেকে তার লালন পালন ও পরিচর্যা চলছে। বর্তমানে তার বয়স তিন বছর আর ওজন ৯২০ কেজি (২৩ মন)। চার দাঁতের তিন বছর বয়সী ষাঁড়টির দাম হাঁকা হয়েছে ১০ লক্ষ টাকা।
মালিক আরও জানান, লাল মানিককে প্রতিদিন খেতে দিতে হয় চিড়া, কলা, ভুষি, চালের কুড়া, ঠা-া শরবত আর খড়। এ জন্য তার পিছনে প্রতিদিন প্রায় এক হাজার টাকার মত খরচ করতে হয়। তার থাকার ঘরে রয়েছে সিলিং ফ্যান, লোডশেডিঙের জন্য রয়েছে সৌরবিদ্যুত চালিত ফ্যানের ব্যবস্থা। রাতের বেলায় তার ঘর দুইবার পরিস্কার করতে হয়। রয়েছে মশারি। রীতিমত বিলাসী জীবনযাপনে অভ্যস্ত লাল মানিক।
গৌরীপুর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হারুন অর রশিদ সাংবাদিকদের জানান, এ বছর কোরবানির পশুর চাহিদা ৭ হাজার ৪ শতটি। আর প্রস্তুত রয়েছে ৮ হাজার ৭৮৮টি পশু । এর মধ্যে গরু ৪ হাজার ৪৫৫ টি, ছাগল আর ভেড়া ৪ হাজার ৩৪৩টি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেশম সুতার আমদানি কমাতে আধুনিকায়নের উদ্যোগ -পাট প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের এভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে -এওএবি
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ৫ লাখ জনবল নিয়োগের পরিকল্পনা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যালয় থেকে শিশুশিক্ষার্থী উদ্ধারের ঘটনায় সম্ভ্রহমরণ মামলা, দফতরি গ্রেফতার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মোটরসাইকেল চোর চক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেপ্তার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অবৈধভাবে ৫০ হাজার লিটার তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি সন্ত্রাসী হামলায় বাংলাদেশি নারীর মৃতু্যুতে নিন্দা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারকে অচিরেই ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে -নাহিদ
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনা ভোটে নির্বাচিত হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা বিএনপির নেই -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ করছে র্যাব
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সিন্ডিকেট’ শব্দটিই বাজার থেকে মুছে দেয়া হবে -বাণিজ্যমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যস্থতা করা পাকিস্তানের জন্য গর্বের’
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)