হাওরে ধান কাটায় ৩ মন্ত্রী -‘ঢলের’ শঙ্কা
, ২৮ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২০ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ২০ এপ্রিল, ২০২৩ খ্রি:, ৭ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
সুনামগঞ্জ সংবাদদাতা:
হাওরে বোরো ধান কাটা উৎসবে এসে সামিল হয়েছেন তিন মন্ত্রী। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওরে কৃষকদের সঙ্গে ধান কেটে তাদের উৎসাহ দেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
এ সময় তারা কৃষকদের সঙ্গে ধান কাটা, মাড়াই ও বাজারজাত করার বিষয়ে আলোচনা করেন এবং আগামী ২৩ এপ্রিলের মধ্যে ঝুঁকিপূর্ণ হাওরের বোরো ধান কেটে ফেলার আহ্বান জানান।
তিন মন্ত্রী হার্ভেস্টার মেশিনের চালকের আসনে ওঠে কিছুক্ষণ ধানও কাটেন। এ সময় উপস্থিত কৃষক ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের অভিনন্দন জানান।
এ সময় কৃষকদের সঙ্গে আলোচনায় পানিসম্পদ উপমন্ত্রী বলেন, “২৩ এপ্রিল বৃষ্টি ও জলোচ্ছ্বাস হতে পারে। সেই পূর্বাভাস দেওয়া হয়েছে। এ কারণে কৃষকদের সাহস ও সহযোগিতা করতে আমাদের কর্মকর্তরা হাওরে এসেছেন। তারা ফসল না ওঠা পর্যন্ত হাওরে থাকবেন।
“২৩ এপ্রিলের মধ্যে ঝুঁকিপূর্ণ হাওরের ফসল কেটে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি, আমাদের এই উদ্যোগ বাস্তবায়িত হবে এবং কৃষকের ফসল সুরক্ষিত থাকবে।“
কৃষিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষি মন্ত্রণালয় বিজ্ঞানীদের দায়িত্ব দিয়েছেন হাওরে আগাম জাতের ধান আবিষ্কারের জন্য। আমাদের বিজ্ঞানীরা ১৫ দিন আগে কাটা যায় এমন ধান নিয়ে কাজ করছেন।
“আশা করি, দুই-তিন বছরের মধ্যেই আমরা সফল হবো। এই আগাম জাতের ধান এলে হাওরের ফসল বন্যার ঝুঁকিমুক্ত থাকবে।”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)