হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ জনসমক্ষে আনল ইরান
হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের একটি উন্নত সংস্করণ প্রথমবারের মতো সামরিক প্রদর্শনীতে জনসমক্ষে এনেছে ইরান।
গত রোববার রাজধানী তেহরানে এক সামরিক প্রদর্শনীতে এই ক্ষেপণাস্ত্রকে জনসমক্ষে আনা হয়। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনির জন্য এই সামরিক প্রদর্শনীর আয়োজন করা হয়।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় এক মাসের বেশি সময় ধরে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল হামলা চালিয়ে যাচ্ছে। চলমান হামলার মধ্যে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের সমর্থনে এই অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এমন প্রেক্ষাপটে সামরিক শক্তির প্রদর্শনী দেখাল ইরান।
গত রোববার তেহরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মহাকাশ বিভাগ পরিচালিত একটি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন ইরানের সর্বোচ্চ নেতা। সেখানেই ফাত্তাহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ প্রদর্শন করা হয়।
প্রদর্শনীতে ইরানের তৈরি গাজা ড্রোনসহ অন্যান্য অস্ত্র স্থান পায়। শাহেদ সিরিজের ড্রোনের একটি নতুন সংস্করণ ও ৯-দেই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার একটি উন্নত সংস্করণও উন্মোচন করা হয়। ৯-দেই ব্যবস্থা স্বল্প থেকে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম।
আইআরজিসি ‘মেহরান’ নামের একটি নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাও প্রদর্শন করেছে। এটি সলিড-ফুয়েলচালিত ব্যবস্থা।
ইরান গত জুনে প্রথম ‘ফাত্তাহ’ নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করে। চীন, রাশিয়াসহ গুটিকয় দেশের হাতে এ ধরনের ক্ষেপণাস্ত্র আছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়, হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের যে উন্নত সংস্করণ গতকাল উন্মোচন করা হয়েছে, সেটির নাম ‘ফাত্তাহ ২’। এটি হাইপারসনিক গ্লাইড ভেহিকল (এইচজিভি) ধরনের ক্ষেপণাস্ত্র।
গতকাল উন্মোচিত এই ক্ষেপণাস্ত্রের বিষয়ে আর কোনো তথ্য দেওয়া হয়নি। তবে আগে ইরান বলেছিল, ফাত্তাহ ১ হাজার ৪০০ কিলোমিটার পরিসীমার ক্ষেপণাস্ত্র। ক্ষেপণাস্ত্রটি প্রতি সেকেন্ডে ৫.১ কিলোমিটার গতিতে চলতে সক্ষম।
আইআরজিসির কর্মকর্তারা গত জুনে বলেছিলেন, অভিজাত বাহিনীটি এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরিসীমা ২ হাজার কিলোমিটারে উন্নীত করতে চায়। তা করা গেলে ক্ষেপণাস্ত্রটির পরিসীমার আওতায় ইরানের আঞ্চলিক প্রতিপক্ষ দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল কার্যকরভাবে চলে আসবে।
ফিলিস্তিনের গাজায় চলমান হামলার জন্য দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল ও তার পশ্চিমা মিত্রদের আবার নিন্দা জানিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা। ইসরায়েলি হামলায় ইতিমধ্যে ১৩ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এর মধ্যে প্রায় ৭০ শতাংশ নারী ও শিশু।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছে, জায়নবাদী শাসকেরা জাতিবিদ্বেষের প্রতীক। গাজায় এক মাসের বেশি সময় ধরে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি হামলায় পশ্চিমা নেতাদের সমর্থনের অর্থ হলো, তারাও জাতিবিদ্বেষে বিশ্বাসী।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।