হাইতিতে সহিংসতার কারণে খাদ্য সংকটে অর্ধেক জনগণ
, ২৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৫ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ০৩ অক্টোবর , ২০২৪ খ্রি:, ১৮ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
হাইতিতে চলমান সহিংসতার কারণে দেশটির প্রায় অর্ধেক জনগোষ্ঠী তীব্র খাদ্য সংকটে ভুগছে। গত সোমবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি)-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারির মধ্যে ক্যারিবীয় দেশটির ৫৪ লাখ ১০ হাজার মানুষ ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ভুগবে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, এই বিপুল সংখ্যার মধ্যে প্রায় ছয় হাজার মানুষ ‘ভয়াবহ মাত্রার ক্ষুধা’ অনুভব করছে। বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষকরা বলছেন, ক্রমবর্ধমান সহিংসতা এবং সশস্ত্র গ্যাংগুলোর হামলা হাইতির খাদ্য সরবরাহ ও নাগরিক জীবনে ভয়াবহ প্রভাব ফেলছে।
হাইতি বহু বছর ধরেই অস্থিরতার শিকার। গত ফেব্রুয়ারিতে সশস্ত্র গ্যাংগুলো দেশটির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের বিভিন্ন কারাগার ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে হামলা চালায়। যদিও আন্তর্জাতিক সহায়তায় নতুন সরকার গঠিত হয়েছে, কিন্তু আইনশৃঙ্খলার অভাব ও সহিংসতা এখনো থামেনি।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, হাইতিতে ২০২৪ সালের প্রথম ছয় মাসে কমপক্ষে ৩ হাজার ৬৬১ জন সহিংসতায় নিহত হয়েছেন। সহিংসতা এতটাই ব্যাপক যে, পোর্ট-অ-প্রিন্স এবং এর আশপাশের অঞ্চলগুলোতে খাদ্য সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। এর ফলে বহু পরিবার পর্যাপ্ত খাদ্য থেকে বঞ্চিত হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)