হাঁটুব্যথার কারণ
হাঁটুব্যথার কারণ
• কাজকর্ম করতে গিয়ে কিংবা অন্য যেকোনোভাবে আঘাত লেগে হাঁটুতে ব্যথা হতে পারে। এই ধরনের হাঁটুব্যথার কোনো বয়সভেদ নেই। বাতের ব্যথার ক্ষেত্রেও একই রকম ব্যাপার। যেকোনো বয়সী ব্যক্তিই বাতজনিত হাঁটুব্যথায় আক্রান্ত হতে পারেন। বিশেষত যাঁরা হাঁটু ভাঁজ করে বসে কাজ করে থাকেন। তবে চল্লিশোর্ধ্ব বয়সী যাঁরা হাঁটুব্যথায় আক্রান্ত হন, অধিকাংশ ক্ষেত্রে তাঁদের ব্যথা হয়ে থাকে ক্ষয়জনিত।
• অনেক সময় অন্য কোনো শারীরিক সমস্যার কারণে কোমরে বা পায়ের গোড়ালির নিচে ব্যথা হয়ে থাকে। সেই ব্যথাও হাঁটুতে অনুভূত হতে পারে।
• অনিয়ন্ত্রিত ও অতিরিক্ত শারীরিক ব্যায়াম হাঁটুব্যথার বড় কারণ। শরীরচর্চার সময় অতিরিক্ত চাপের কারণে ছোট পেশি বা লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হতে পারে।
• পেশির দুর্বলতার কারণে হাঁটুব্যথা হতে পারে। দুর্বল পেশি হাঁটুর সন্ধিকে তার স্বাভাবিক স্থানে ধরে রাখতে পারে না। ফলে ঘর্ষণ ও ক্ষয় দুই-ই হয় বেশি।
• অতি ওজনদার শরীর হাঁটুর ব্যথার জন্য দায়ী। অতিরিক্ত ওজন হাঁটুতে চাপ সৃষ্টি করে।
যেসব রোগে হাঁটুর ব্যথা হয়
• অস্টিওআর্থ্রাইটিস বা বাত।
• অস্টিওপেরোসিস বা হাড়ের ক্ষয়।
• রিউম্যাটিক বাত।
• সেপটিক আর্থ্রাইটিস।
• অস্থিসন্ধিতে প্রদাহ।
উপসর্গ
• হাঁটুতে ব্যথা।
• হাঁটু ফুলে যাওয়া।
• হাঁটুতে গরম অনুভূত হওয়া।
• হাঁটু ভাঁজ করতে না পারা বা জয়েন্ট জমে আছে, এমন বোধ হওয়া।
• হাঁটুর আকৃতি পরিবর্তন হওয়া। বেঁকে যাওয়া ও খুঁড়িয়ে হাঁটা।
চিকিৎসা
হাঁটুব্যথায় গরম পানির সেঁক আরাম দিতে পারে। তবে কখন ও কোন প্রক্রিয়ায় সেঁক দেবেন, সেটার জন্য অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আঘাতের কারণে হাঁটুতে ব্যথা হয়, তবে প্রাথমিক পর্যায়ে বরফ কিংবা ঠান্ডা সেঁক আরাম দিতে পারে। তবে দীর্ঘমেয়াদি ব্যথা বা আর্থ্রাইটিসজনিত ব্যথায় গরম পানির সেঁক সবচেয়ে কার্যকর। হাঁটুব্যথার রোগীরা চিকিৎসকের পরামর্শ মেনে ব্যথানাশক ওষুধ খেতে পারেন। পাশাপাশি ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী নিয়মিত ব্যায়াম করলে হাঁটুব্যথা থেকে মুক্তি পাওয়া সহজ হয়। হাড়ের ক্ষয়জনিত কারণে হাঁটুতে ব্যথা হলে অনেক সময় অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। অনেক সময় রোগীর অস্থিসন্ধিতে ইনজেকশন দেওয়া হয়। আবার অনেক সময় শেষ চিকিৎসা হিসেবে হাঁটু প্রতিস্থাপন করা দরকার হয়। তবে ওজন কমানো ও দৈনন্দিন জীবনধারায় পরিবর্তন না আনতে পারলে হাঁটুব্যথা থেকে দ্রুত মুক্তি পাওয়া কঠিন।
হাঁটুব্যথা প্রতিরোধে করণীয়
• নিয়ম করে হাঁটুতে হবে।
• খাদ্যতালিকায় পর্যাপ্ত ভিটামিন, মিনারেল ও আঁশযুক্ত খাবার রাখুন।
• হাঁটুর ব্যথার জন্য ফিজিওথেরাপি খুবই উপকারী।
• অতিরিক্ত ওজন ব্যথার কারণ। শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখুন।
আরও পড়ুন
সব ›
খালি পেটে ওজন কমায় ৫ খাবার
হৃদরোগের ঝুঁকি ও স্বাস্থ্য সচেতনতায় পরিধানযোগ্য প্রযুক্তি
ভালো ঘুম আর ওজন কমাতে ম্যাগনেসিয়ামের ভূমিকা
যে ভুলে লেন্স পরার সময় চোখ নষ্ট হয়
কেন কমছে স্মৃতিশক্তি? জেনে নিন ভুলে যাওয়ার আসল কারণ
বুক জ্বালাপোড়া থেকে রক্ষা পাওয়ার উপায়
সুস্থতা মহান আল্লাহপাক উনার তরফ থেকে অনেক বড় একটি নিয়ামত। সুস্থতা রক্ষায় আমাদেরকে যত্মশীল হতে হবে। অনেক সময…
শিশুর খুব বেশি ওজন বৃদ্ধি বা ওজন হ্রাস নিয়ন্ত্রণের উপায় কি?
জন্মের তৃতীয় মাসে বেড়ে ওঠা
জন্মের ২য় মাসে যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন
শীতে শিশুর বাড়তি যত্ন
আসছে শীত, নিজের যত্ন নিবেন যেভাবে
পাইলস কি এবং কাদের হয়
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।