হলুদ রঙের চায়না কমলায় ভরে গেছে শিক্ষকের বাগান
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা পশ্চিম সারডুবী গ্রামে সমতল ভূমিতে চায়না জাতের কমলা চাষ করে সফল হয়েছেন খলিলুর রহমান।
শিক্ষক খলিলুর রহমান উপজেলার মিলন বাজার মোজাম্মেল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি নিবিড় মমতায় কমলা চাষে নজির স্থাপন করেছেন।
জানা গেছে, ২০১১ সালে ১ বিঘা জমিতে দার্জিলিং জাতের কমলার বাগান শুরু করেন। ৪ বছর পর ১৫২টি গাছে ফল আসে। এরপর ২০২০ সালে প্রায় ১ একর জমিতে চায়না জাতের ৪০০ কমলা গাছের বাগান তৈরি করেন। ৩ বছর পর ২০২৪ সালের শেষ দিকে প্রতিটি গাছে আশানুরূপ ফল এসেছে। বর্তমানে কমলার রং হলুদ আকার ধারণ করেছে। এ পর্যন্ত বাজারে কমলা বিক্রি করেছেন প্রায় লক্ষাধিক টাকার। জাতীয় পুরস্কারও পেয়েছেন।
শিক্ষক খলিলুর রহমান বলেন, কমলা বাগান করার ৩ বছর পর প্রচুর কমলা ধরেছে। আমার স্ত্রী ফাতেমা মজুমদার বাগানের পরম যতœ করেছেন। এ বছর আশানুরূপ ফলন হয়েছে। বাগান থেকে কমলার চারাও বিক্রি হচ্ছে। সবাই কমলা বাগান করলে ফলের চাহিদা পূরণ হবে।’
হাতীবান্ধা উপজেলার কৃষি অফিসার মিজানুর রহমান বলেন, কমলা বাগানটি আমরা পরিদর্শন করেছি। বাগানে প্রচুর ফলন হয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে ওই শিক্ষককে বিভিন্ন বিষয়ে পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।