হরতাল ও অবরোধের মধ্যে পার্থক্য কী?
, ১৫ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ সাদিস ১৩৯১ শামসী সন , ৩১ অক্টোবর, ২০২৩ খ্রি:, ১৫ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
দাবি আদায়ে রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময়ে হরতাল বা অবরোধের ডাক দিয়ে থাকে। হরতাল-অবরোধকে আন্দোলনের হাতিয়ার হিসেবে ব্যবহার করে সরকারকে দাবি আদায়ে বাধ্য করার চেষ্টা করে দলগুলো। এতে কখনও সফলতা আছে, আবার কখনও ব্যর্থ হয় দাবি আদায়ের চেষ্টা। সরকারও পরিস্থিতি মোকাবিলায় নানা ধরনের পদক্ষেপ নিয়ে থাকে।
এখন অনেকেই জানতে চাচ্ছেন, হরতাল আর অবরোধ কর্মসূচির মধ্যে পার্থক্য কী?
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, হরতাল হচ্ছে- গাড়ির চাকা ঘুরবে না, অফিস-আদালত খুলবে না। দোকানপাট, স্কুল কলেজসহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এক কথায় সব কিছু অচল করে দেওয়ার কর্মসূচি হচ্ছে হরতাল।
এ অঞ্চলে ১৯৪৮ সালে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম হরতাল কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশে যেটা হরতাল, প্রতিবেশী দেশ ভারতে সেটাকে বলে ‘বন্ধ’।
অন্যদিকে, অবরোধ কর্মসূচি অর্থ হচ্ছে- সব কিছু খোলা থাকবে। কিন্তু যোগাযোগ ব্যবস্থায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে। গণমাধ্যম, ফায়ার সার্ভিস, চিকিৎসা ব্যবস্থাসহ জরুরি সেবাগুলো ছাড়া আর সব ধরনের সরবরাহ চেইন বিচ্ছিন্ন করে দেওয়া হবে অবরোধ কর্মসূচির মাধ্যমে। এক শহর থেকে আরেক শহরে কিংবা এক এলাকা থেকে অন্য এলাকায় পরিবহন চলাচলে বাধা সৃষ্টি করাটাকে অবরোধ বলা হচ্ছে।
তবে বাংলাদেশসহ এ অঞ্চলের দেশগুলোতে হরতাল ও অবরোধ কর্মসূচি প্রায় একইরকম হয়ে থাকে। সরকারবিরোধীরা জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে মানুষকে কর্মসূচি পালনে বাধ্য করে থাকে। জনগণ হরতালের মতো স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিক বা না দিক; সড়ক, নৌ ও রেলপথে বাধা দিয়ে কর্মসূচি পালনে মানুষকে বাধ্য করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা, স্ত্রী পুলিশ হেফাজতে
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্বল হচ্ছে নিম্নচাপ, সারাদেশে বৃষ্টি থাকবে ৫ দিন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মেঘনায় ট্রলারডুবি: ২৩ ঘণ্টায়ও সন্ধান মেলেনি ৪ জনের
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা, তিনজনকে ফেরত পাঠালো বিজিবি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাতিসংঘের মঞ্চে স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের শক্ত অবস্থান
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক্সপ্রেসওয়েতে এক বাসের পেছনে আরেকটির ধাক্কা, নিহত ৩
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিশুর আঙুল কেটে দিলেন কনস্টেবল, স্বামী-স্ত্রী গ্রেফতার
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববাজারে কমলে দেশেও তেলের দাম কমানোর উদ্যোগ নেয়া হবে -প্রতিমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পৃথক মামলার সাজা একসঙ্গে গণনার সুযোগ নেই -হাইকোর্ট
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ককটেল বিস্ফোরণ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত -ডিএমপি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল শেখ হাসিনাকে অনুসরণ করছে -মুক্তিযুদ্ধমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ গুজবের দেশ -ভূমি প্রতিমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)