হরতাল-অবরোধ ধ্বংস করছে দেশের অর্থনীতি
দফায় দফায় হরতাল-অবরোধ। এতে ভুক্তভোগী হচ্ছেন স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষ। দৈনিক আয়ের ওপর যারা জীবিকা নির্বাহ করে থাকেন, তারা পরিবার-পরিজন নিয়ে বেজায় দুর্ভোগের শিকার হচ্ছেন। তাছাড়া, এরই মধ্যে এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে দেশের অর্থনীতিতে।
লাগাতার হরতাল-অবরোধে বাস-ট্রাকসহ গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি। সময়মতো বন্দরে পণ্য পৌঁছাতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের রফতানি বাণিজ্য। এফবিসিসিআই সভাপতির দেয়া হিসাব অনুযায়ী, হরতাল-অবরোধে প্রতিদিন ক্ষতি হচ্ছে সাড়ে ৬ হাজার কোটি টাকার বেশি। রাজনৈতিক কর্মসূচির নামে হরতাল-অবরোধের মতো নেতিবাচক কর্মকা-ের প্রভাবে দেশের পোশাক খাতসহ রফতানিমুখী খাতগুলো মুখ থুবড়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে ধ্বংসাত্মক রাজনৈতিক কর্মসূচি পরিহারের আহ্বান জানাচ্ছেন ব্যবসায়ী-অর্থনীতিবিদসহ সর্বস্তরের মানুষ।
২৩ নভেম্বর পর্যন্ত হরতাল-অবরোধে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগে পরিবহন খাতে ৩৮ কোটি ৫০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ। এ সময় দেশের পরিবহন খাতে যানবাহন চলাচল বিঘিœত হওয়ায় পরিবহন মালিক-শ্রমিকরা আনুমানিক ১২ হাজার ৩৩৫ কোটি ৯৫ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন বলেও জানান তিনি।
হরতাল-অবরোধের কারণে অভ্যন্তরীণ পণ্য পরিবহন সংকটের প্রভাব পড়ছে দেশের রফতানিমুখী খাতে। এতে সময়মতো পণ্য জাহাজীকরণ করতে পারছেন না রফতানিকারকরা।
হরতাল-অবরোধের প্রভাবে দিনে গড়ে অর্থনীতিতে সাড়ে ৬ হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে বলে সম্প্রতি সাংবাদিকদের জানান এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম।
তিনি বলেন, হরতাল-অবরোধের কারণে ট্রাকভাড়া বেড়ে দ্বিগুণ হয়েছে। আগে ঢাকা থেকে চট্টগ্রামের ট্রাকভাড়া ছিল ১৭ থেকে ১৮ হাজার টাকা। এখন তা বেড়ে হয়েছে ৩২ থেকে ৩৪ হাজার টাকা। এই খরচের বোঝা চাপছে কারখানা উদ্যোক্তা ও ব্যবসায়ীদের কাঁধে।
অবরোধ পরিস্থিতির কারণে তৈরি পোশাকের অর্ডার না পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানান পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইউরোপ-আমেরিকার আগামী গ্রীষ্মকালের পোশাক অর্ডারের সময় মূলত নভেম্বর থেকে ডিসেম্বর। বর্তমানে এই অর্ডারে ধীরগতি দেখা দিয়েছে। আমরা ভয় পাচ্ছি এই অর্ডার অন্য কোনো দেশে চলে যাচ্ছে কি না।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।