শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

হরতাল-অবরোধে বিপর্যস্ত নিম্ন আয়ের মানুষ

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ১ নভেম্বর, ২০২৩, সকাল ৬:০০
হরতাল-অবরোধে বিপর্যস্ত নিম্ন আয়ের মানুষ
নিজস্ব প্রতিবেদক:
দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে বাবুলের মতো নিম্ন আয়ের মানুষের জীবন আরও বিপর্যস্ত হয়ে পড়েছে।
রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ফল বিক্রি করে কোনোভাবে সংসার চালান বাবুল মাতবর। ফল বিক্রি থেকে যা লাভ হয় তার কিছুটা দিয়ে নিজের প্রতিদিনের ব্যয় মিটিয়ে বাকিটা পাঠান গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচরে।
কয়েকদিন আগেও প্রতিদিন প্রায় ১৫-২৫ কেজি পর্যন্ত ফল বিক্রি করতে পারতেন বাবুল। কিন্তু গত রোববার বিএনপির ডাকা হরতালের দিন মাত্র আধা কেজি আপেল বিক্রি করতে পারেন তিনি।
এর মধ্যেই তিন দিনের অবরোধ শুরু করেছে বিএনপি। অবরোধের মধ্যে কোনোভাবে সকাল সকাল টার্মিনালে পৌঁছান তিনি।
কিন্তু গাবতলীতে নেই দূরপাল্লার যাত্রী। জনশূন্য টার্মিনালে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত একটি ফলও বিক্রি করতে পারেননি বাবুল।
৫৫ বছর বয়সী বাবুল বলেন,'জানি না কীভাবে আমার পরিবার বাঁচবে। সামনের কয়েকদিন রাজনৈতিক ঝামেলা মনে হয় চলতেই থাকবে।
দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে বাবুলের মতো নিম্ন আয়ের মানুষের জীবন আরও বিপর্যস্ত হয়ে পড়েছে।
এমনিতেই দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে তাদের যেমন নাভিশ্বাস উঠে গেছে। এরমধ্যেই এমন রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে প্রতিদিনই কমে যাচ্ছে বেচাকেনা, আয় নেই ফুটপাতের ব্যবসায়ীদের।
তারা জানান, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির কারণে মানুষ ইতোমধ্যে ফল, পোশাক, খেলনা জাতীয় জিনিসপত্র কেনা কমিয়ে দিয়েছে। তারওপর বিএনপি ও জামায়াতের চলমান অবরোধ ও হরতালে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠছে।
বায়তুল মোকাররমের গেটে ফুটপাতের এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'রাজনৈতিক দলগুলো ক্ষমতার জন্য লড়াই করে। আর এর মূল্য দেই আমরা। তারা সাধারণ মানুষের কথা ভাবে না।'
'নিত্যপণ্যের দাম বাড়ার কারণে আমরা এমনিতেই ভয়াবহ বিপদে পড়ে গেছি,' বলেন তিনি।
তিনি বলেন, 'রোববার সমাবেশে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে আমরা আতঙ্কে আছি। হরতালের দিন কিছু বিক্রি করতে পারিনি।'
'প্রতিদিন দোকান খুললেই ৫০০ টাকার বেশি খরচ আছে। তাই দোকান খুলতে চাই না। এখানে এলাম যেন কেউ দোকানের ক্ষতি করতে না পারে বা পুড়িয়ে না দেয়,' বলেন ৬৫ বছর বয়সী এই ব্যবসায়ী।
এই প্রতিবেদক আজ রাজধানীর পল্টন, ফার্মগেট, দৈনিক বাংলা মোড়, শাহবাগ, দারুসসালাম ও তেজগাঁওসহ বিভিন্ন পয়েন্ট ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন। প্রায় সবাই একই কথা বলেছেন।
দৈনিক বাংলা মোড় এলাকার দোকানদার বকুল বলেন, 'আমরা সহিংস রাজনীতি চাই না। আমরা নিজেরা ও আমাদের পরিবারকে বাঁচাতে পরিস্থিতি স্বাভাবিক দেখতে চাই।'
বিজয়নগর এলাকায় জুসের দোকান ছিল ইউসুফ আলীর। ঈদুল আজহার আগে সিটি করপোরেশন তার দোকানটি ভেঙে দেয়। পরে তিনি আত্মীয়স্বজনের কাছ থেকে ৭০ হাজার টাকা ধার নিয়ে একটি ভ্যান কেনেন।
সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত জুস বিক্রি করে মাত্র ৬০ টাকা আয় করতে পেরেছেন। তিনি বলেন, ধারের টাকা এখনো পরিশোধ করতে পারিনি। কিন্তু পরিবারকে বাঁচাতে গাড়ি নিয়ে রাস্তায় নামা ছাড়া আমার আর কোনো উপায় নেই।'
জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমেও বেচাবিক্রি হয়নি ইউসুফের। জানান, লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় তার গ্রামের বাড়ি। তার মা বাড়িতে অসুস্থ। ডাক্তার তাকে প্রতিদিন ডালিম খাওয়াতে বলেছেন।
ইউসুফ বলেন, 'জানি না কীভাবে মায়ের ওষুধ ও ফলের টাকা জোগাড় করব।'
গুলিস্তান এলাকায় পুরোনো কাপড় ও ব্যাগ বিক্রি করেন ইউনুস। তিনি বলেন, 'হরতাল-অবরোধ চলতে থাকলে আমাদের দুর্দশার সীমা থাকবে না।'

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ ১৫ ঘণ্টা আগে কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। ১৫ ঘণ্টা আগে শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের ১৫ ঘণ্টা আগে লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২… ১৫ ঘণ্টা আগে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের … ১৫ ঘণ্টা আগে চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট… ১৫ ঘণ্টা আগে জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু… ১৫ ঘণ্টা আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে… ১৫ ঘণ্টা আগে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ১৫ ঘণ্টা আগে ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ১৫ ঘণ্টা আগে যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের ১৬ ঘণ্টা আগে স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের … ১৬ ঘণ্টা আগে