সম্মানিতা মহিলা আউলিয়া-ই কিরাম উনাদের পরিচিতি:
হযরত বিবি রাবিয়া শামিয়া রহমতুল্লাহি আলাইহা
, ০৯ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ সাদিস, ১৩৯২ শামসী সন , ১২ নভেম্বর, ২০২৪ খ্রি:, ২৭ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মহিলাদের পাতা
তিনি হযরত শায়েখ আহমদ বিন আবিল হাওয়ারী রহমতুল্লাহি আলাইহি উনার বিবি বা আহলিয়া ছিলেন। হযরত শায়েখ আহমদ বিন আবিল হাওয়ারী রহমতুল্লাহি আলাইহি বলেন, উনার অবস্থা বিভিন্ন রকম হতো। কখনও তো উনার উপর ইশ্ক ও মুহব্বত অধিক হতো। যখন মুহব্বত অধিক হতো তখন এই শে’র পড়তেন-
حبيب ليس بعد حبيب - وما السواه فى قلب نصيب
حبيب غائب عن بصرى وشخصى - و لكن عن فوادى لا يغيب
(অর্থ: আমার হাবীব এমন যে যাঁর পরে আর কোন হাবীব নেই, আর আমার অন্তরে তিনি ব্যতীত আর কারো কোন অংশ নেই। তিনি এমন হাবীব যিনি আমার দৃষ্টি ও সত্ত্বা থেকে গায়েব হলেও আমার অন্তর থেকে গায়েব নহেন। )
যখন উনার উপর উন্স্ (সম্প্রীতি)-এর অবস্থা প্রভাব বিস্তার করে তখন তিনি এই শে’র পড়তেন-
ولقد جعلناك فى الفواد ومحدتى - وأمجت جسمى من أراد جلوسى
والجسم منى للجليس موانس - وحبيب قلبى فى الفواد أنيسى
(অর্থ: নিশ্চয়ই আমি তোমাকে অন্তরে স্থান দিয়েছি, আর শরীরকে তার জন্য মোবাহ করে দিয়েছি যে আমার সাথে থাকে। সুতরাং আমার জিসিম সেই সাথীর সাথে সম্প্রীতি রাখে, আর অন্তরের হাবীব আমার অন্তরের সাথী থাকে। )
যখন উনার অন্তরে ভয়ের আধিক্য থাকে, তখন তিনি পড়েন-
وزادى قليل الاراه مبلغى - ا للزاد أبكى أم بطول مسافتى
اتحرقنى بالنار يا غاية المنى - فاين رجائى منك اين مخافتى
(অর্থ: আমার রাস্তা খরচ খুব কম, আমি মনে করি না ইহা আমাকে মনযিলে পৌঁছাবে কিনা, আমাকে বলুন আমি কি পথ-খরচের জন্য কাঁদবো নাকি সফরের দূরত্বের জন্য কাঁদবো? হে আমার আরজুর শেষ পর্যায়, আপনি কি আমাকে আগুনে জ¦ালিয়ে ফেলবেন? যদি এরূপ হয়, তবে আপনার আশা ও ভয় কোথায় থাকবে?)
হযরত শায়েখ আহমদ হাওয়ারী রহমতুল্লাহি আলাইহি উনাকে তিনি বললেন-
لَسْتُ اُحِبُّكَ حُبَّ الْاَزْوَاجِ - إِنَّا اُحِبُّكَ حُبَّ الْإِخْوَانِ
(অর্থ: আমি আপনাকে এরূপ মুহব্বত করি না, যেমন বিবি বা আহলিয়া তার আহাল বা স্বামীকে করে থাকে, আমার মুহব্বত এরূপ যেমন তরীকতের ভাইদের মধ্যে হয়ে থাকে)।
হযরত শায়েখ আহমদ হাওয়ারী রহমতুল্লাহি আলাইহি বলেন, একদিন উনার সামনে একটি তসতরী রাখা হয়েছিল। তিনি আমাকে বললেন, এই তসতরী উঠিয়ে নিন, আমি ইহাতে লিখিত দেখছি যে, আমীরুল মু’মিনীন হারুনুর রশীদের ইনতিকাল হয়ে গিয়েছে। আমি যখন এ বিষয়ে খোজ খবর নিলাম, তখন জানা গেল যে, তিনি সেই দিনেই ইনতিকাল করেছিলেন। (নাফাহাতুল উন্স্, পৃষ্ঠা ৮৮৪)
-আল্লামা সাঈদ আহমদ গজনভী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
০৬ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
০৬ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












