হযরত খাঁন জাহান আলী রহমতুল্লাহি আলাইহি উনার মাযার
, ১৯ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১০ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ০৯ জুন, ২০২৩ খ্রি:, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) ইতিহাস
বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ হযরত খাঁন জাহান আলী রহমতুল্লাহি আলাইহি উনার সময়ে নির্মিত। সাতাত্তরটি গম্বুজবিশিষ্ট বাংলাদেশের সর্ববৃহৎ মসজিদটি নির্মাণে দীর্ঘ সময় ও সম্পদ ব্যয় হয়েছিল এতে কোনো সন্দেহের অবকাশ নেই। এছাড়া হযরত খাঁন জাহান আলী রহমতুল্লাহি আলাইহি উনার নির্মাণের মধ্যে অন্তর্ভুক্ত ধরা হয়ে থাকে পীর আলী মুহম্মদ তাহির রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফ সহ আরও অসংখ্য মসজিদ, পুকুর ও অন্যান্য দ্বীনি স্থাপত্য নিদর্শন।
ইতিহাসবিদ আবদুল করিমের মতে, খাঁন জাহান আলী রহমতুল্লাহি আলাইহি প্রথমত একজন প্রকৃত যোদ্ধা ও বিজেতা ছিলেন এবং উনার ইন্তেকালের পর স্থানীয়রা উনার গুরত্ব বুঝতে পারে। যেমনটা হয়েছিলো ভারতের ত্রিবেণীর হযরত জাফর খান গাজী রহমতুল্লাহি আলাইহি উনার সময়। উনার ইন্তকালের পরেও লোকেরা বুঝতে অনুধাবন করতে পেরেছিলো উনার গুরত্ব। হযরত খাঁন জাহান আলী রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফটি সমকালীন অন্যান্য স্থাপত্য ইমারত অপেক্ষা তুলনামূলকভাবে কম ক্ষতির শিকার হয়েছে।
হযরত খাঁন জাহান আলী রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফের ইমারতটি ভূমিনকশা মানচিত্র: ৪
বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদের তিন কিলোমিটার দক্ষিণ-পূর্বদিকে অবস্থিত। খাঁন জাহান আলী রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফটি পর পর দু'টি বেষ্টনী প্রাচীর দ্বারা পরিবেষ্টিত। এ মাজার শরীফ অঙ্গনের অভ্যন্তরীণ বেষ্টনী প্রাচীর ছাড়া বৃহত্তর এলাকা ঘিরে চারদিকে আরও একটি বহিঃপ্রাচীর রয়েছে।
উল্লেখ্য যে, উনার (মাজার শরীফ কমপ্লেক্স) বাইরের বেষ্টনী প্রাচীরের পশ্চিমদিকে ঠিক একই অক্ষরেখায় অনুরূপ এক গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ ও হযরত খাঁন জাহান আলী রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফের মতো একটি উন্মুক্ত প্রস্তর নির্মিত মুহম্মদ তাহের রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফ অবস্থিত।
হযরত খাঁন জাহান আলী রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফটি একটি একগম্বুজ বিশিষ্ট ভবন। মাজার শরীফের ইমারতটি ভূমি নকশায় বর্গাকৃতির; যার একেক বাহুর পরিমাপ ১৩.৭৫ মিটার। পাঁচস্তর কালো পাথরের ভিতের ওপর ইমারতটি নির্মিত। মাজার শরীফের দু'টি বেষ্টনী প্রাচীর দক্ষিণদিকে দিঘীতে গমনাগমনের জন্য পর পর দু'টি খিলানকৃত প্রবেশদ্বার রয়েছে। এ প্রবেশদ্বার দু'টি চৌচালা ছাচে গড়া এবং প্রশস্ত দেয়ালের উভয় পার্শ্ব দ্বিকেন্দ্রিক কৌণিক খিলান বিশিষ্ট। ষাট গম্বুজ মসজিদের চৌচালা ছাদ নির্মাণে অভ্যন্তরভাগে বাঁশের তৈরি ঢালু বর্গার যে অনুকৃতি বিধৃত হতে দেখা যায় ঠিক তার পুনরাবৃত্তি মাজার শরীফ অঙ্গনে প্রবেশদ্বার দুটির চৌচালা ছাদের অভ্যন্তরে পরিলক্ষিত হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত জীবনী মুবারক (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শাহাদাত মুবারক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বীর বিক্রম আক্রমণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুসারীদের শাহাদাত মুবারক
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তাওয়াক্কুল উনার মাক্বাম হাছিলের পথে ফানা বা বিলীন হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কারবালায় ঐতিহাসিক পবিত্র ১০ই মুহররমুল হারাম শরীফে শত্রুর মুখোমুখি হওয়ার পূর্ব মুহূর্ত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমিরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার নৌবাহিনী গঠন এবং বিজিত এলাকার সংক্ষিপ্ত বর্ণনা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত নিযামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফ প্রাঙ্গণে বসন্ত পঞ্চমী উৎসবের বানোয়াট ইতিহাসের ব্যবচ্ছেদ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অশ্লীল চিত্র দেখা ও তৈরিতে যে সমস্ত বিধর্মী রাষ্ট্র শীর্ষে...
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধর্মীদের কুকীর্তিগুলো লিখিত রূপ দেয়নি কোনো লেখক, ফলে তাদের অপকীর্তিগুলো মুসলমানদের জানার আড়ালেই থেকে যাচ্ছে
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি বিধর্মী-কাফির, মুশরিকরা কতবেশি বিদ্বেষ পোষণ করে তার একটি উদাহরণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনার থেকে বর্তমান মুসলিম দেশগুলোর বিধর্মীপ্রীতিতে মত্ত শাসকগোষ্ঠীর শিক্ষা গ্রহণ করা উচিত
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












