মহিলা ছাহাবী উনাদের জীবনী মুবারক:
হযরত উম্মে সুলাইম বিনতু মিলহান বিন খালিদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (৪)
, ৩০ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ১০ এপ্রিল, ২০২৪ খ্রি:, ২৮ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) মহিলাদের পাতা
একবার হযরত আবু তালহা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি গৃহে এসে উনার আহলিয়া হযরত উম্মে সুলাইম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনাকে বললেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি খাবার গ্রহণ না করে আছেন, কিছু খাদ্য পাঠিয়ে দিন। হযরত উম্মে সুলাইম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি পুত্র হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার মারফত কিছু রুটি একটি কাপড়ে জড়িয়ে পাঠিয়ে দিলেন।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে দেখে জিজ্ঞাসা করলেন, আপনাকে কি হযরত আবু তালহা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি আমাদেরকে আহারের দাওয়াত দিতে পাঠিয়েছেন? উত্তরে হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বললেন, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! হ্যাঁ আপনি যথার্থ বলেছেন। অতঃপর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার নিকট উপস্থিত সকল হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে সঙ্গে নিয়ে হযরত আবু তালহা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার গৃহে গমন করলেন। খাদ্য পরিমাণে স্বল্প হওয়ায় হযরত আবু তালহা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু খুব চিন্তিত হলেন। কিন্তু হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার মাতা হযরত উম্মে সুলাইম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা স্থির চিত্তে বললেন, মহান আল্লাহ পাক তিনি ও উনার মহাসম্মানিত রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা সবই জানেন।
অতঃপর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাদের গৃহে প্রবেশ করার পর হযরত উম্মে সুলাইম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি কয়টি রুটি ও কিছু তরকারী নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মুখে পরিবেশন করলেন। মহান আল্লাহ পাক তিনি এই খাদ্যে এত বরকত দিলেন যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এবং উনার সঙ্গের ছাহাবীগণ তৃপ্তি সহকারে আহার করলেন।
এক বর্ণনা মতে হযরত উম্মে সুলাইম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি খলীফা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার আমলে ইন্তিকাল করেন। উনার প্রথম আহাল বা স্বামীর ঔরসে হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এবং দ্বিতীয় আহাল উনার ঔরসে হযরত আবদুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এই দুই পুত্র ছিলেন।
সূত্র: তাবাকাত, ইছাবা, বুখারী শরীফ, উসুদুল গাবা।
-আল্লামা সাঈদ আহমদ গজনভী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশ্তে প্রবেশ করবে না
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হযরত তামাযির খুনসা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১৩)
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দান-ছদকাহ বালা-মুসিবত দূর করে
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলমে তাসাউফ অর্জন করা ব্যতীত ইবাদত মূল্যহীন
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পারিবারিক জীবনে একটি মারাত্মক ভুল যার সংশোধন নেই (১)
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












