মহিলা ছাহাবী উনাদের জীবনী মুবারক:
হযরত উম্মে সুলাইম বিনতু মিলহান বিন খালিদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
, ০৮ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২০ আশির, ১৩৯১ শামসী সন , ১৯ মার্চ, ২০২৪ খ্রি:, ০৫ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মহিলাদের পাতা
হযরত উম্মে সুলাইম বিনতু মিলহান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি মদীনা শরীফের বনু নাজ্জার গোত্রের মহিলা ছাহাবী। একই গোত্রের মালিক ইবনে নদ্বর নামে এক ব্যক্তি ছিলো উনার আহাল বা স্বামী। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিখ্যাত খাদিম হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ছিলেন উনারই পুত্র। হযরত উম্মে সুলাইম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি অন্যান্য আনছারী ছাহাবী উনাদের সঙ্গে প্রথম দিকেই ইসলাম গ্রহণ করেন। এজন্য উনার আহাল বা স্বামী রাগান্বিত হয়ে শামে (সিরিয়া) চলে যায় এবং সেখানে কুফরী অবস্থায় মৃত্যুবরণ করে। উনার আহাল বা স্বামী চলে যাওয়ার পর নাজ্জার গোত্রীয় হযরত আবু তালহা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি উনাকে বিবাহ করার প্রস্তাব দেন। কিন্তু তিনি তখনও ইসলাম গ্রহণ না করায় হযরত উম্মে সুলাইম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা সম্মতি দেননি। হযরত উম্মে সুলাইম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি উনাকে ইসলাম গ্রহণের শর্ত আরোপ করেন ও বলেন, আপনি যে উপাস্যের পূজা বা উপাসনা করেন উহা তো মৃত্তিকা হতে উৎপন্ন কাষ্ঠ দ্বারা নির্মিত। সুতরাং বৃক্ষের পূজা করতে আপনার কি লজ্জা করে না?
উনাদের বিবাহের ঘটনা এক বর্ণনা মতে এইরূপ বর্ণিত আছে: হযরত উম্মে সুলাইম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার বিধবা হওয়ার পর, হযরত আবু তালহা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি উনার নিকট বিবাহের প্রস্তাব দেন। তখনও হযরত আবু তালহা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ইসলাম গ্রহণ করেননি। হযরত উম্মে সুলাইম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা বললেন, আপনার মত লোকের বিবাহের প্রস্তাব অস্বীকার করা যায় না। কিন্তু আপনি হলেন কাফির, আর আমি একজন মুসলিম রমণী। আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমার জন্য হালাল নয়। যদি আপনি ইসলাম গ্রহণ করেন, তবে তাই আমার মোহরানা হিসাবে গণ্য হবে (অর্থাৎ মোহরানার জন্য আর কোন টাকা পয়সা দিতে হবে না)। আমি আপনার নিকট ইহা ব্যতীত আর কিছুই চাইব না। অতঃপর হযরত আবু তালহা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি দ্বীন ইসলাম গ্রহণ করলেন এবং উনাদের বিবাহ সংঘটিত হয়ে গেল। বিবাহে অতিরিক্ত কোন মোহরানা ধার্য হলো না। ঘটনার বর্ণনাকারী বলেন, অতঃপর আমি হযরত উম্মে সুলাইম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার মোহরানা অপেক্ষা মর্যাদাকর কোন মোহরানার নাম কখনও শুনিনি।
-আল্লামা সাঈদ আহমদ গজনভী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হুব্বে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান, মেম্বার নাকি আহাল বা স্বামী? (১)
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের- সন্তুষ্টি-রেযামন্দি লাভের জন্য সন্তান প্রতিপালন করা সুন্নত (৫)
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“যিনি সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনাকে বিশেষ মর্যাদা দিলেন, তিনি অবশ্যই ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিবেন এবং বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন”
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে মেহমানদারী করার মাধ্যমে সম্মানিত শাফায়াত মুবারক লাভ
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












