হযরত উম্মে ওয়ারাকা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যখন পবিত্র মক্কা শরীফ থেকে পবিত্র মদীনা মুনাওওয়ারা শরীফে হিজরত মুবারক করে তাশরীফ রাখেন, তখন উনার দীদার মুবারক লাভের ইচ্ছায়, বেমেছাল মুহব্বত ও তা’যীম তাকরীম প্রকাশের সুমহান আকাঙ্খায় এবং পবিত্র ইস্তিকবাল মুবারক জানানোর গৌরবময় নিয়ামত লাভের প্রত্যাশায় শত-সহস্র মদীনা মুনাওওয়ারা শরীফ বাসীগণ ছুটে যান। অতি মুহব্বতে পাঠ করতে থাকেন “ত্বলায়াল বাদরু আলাইনা. . . . . . ”
যে সকল মদীনা মুনাওওয়ারাবাসী এই ঐতিহাসিক ইস্তেকবাল মুবারকে হাজির ছিলেন উনাদের অন্যতম হযরত উম্মু ওয়ারাকা বিনতু আব্দিল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা। সুবহানাল্লাহ!
হযরত উম্মু ওয়ারাকা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি ছিলেন অত্যন্ত প্রজ্ঞাবতী, মার্জিত ও বিচক্ষণ। যিনি রাতদিন মহান আল্লাহ পাক উনার পবিত্র ইবাদতে মশগুল থাকতেন। তিনি চমৎকার সুন্দরভাবে পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করতেন। পবিত্র কুরআন শরীফ এবং পবিত্র হাদীছ শরীফ জ্ঞান অর্জনে তিনি অধিক সময় ব্যয় করতেন।
পবিত্র কুরআন শরীফ ও হাদীছ শরীফ উনাদের জ্ঞানার্জনের কারণে হযরত উম্মু ওয়ারাকা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার মধ্যে পবিত্র শাহাদাতের প্রবল তামান্না সৃষ্টি হয়। যখন পবিত্র বদর জিহাদের জন্য মুসলমানরা প্রস্তুত হচ্ছিলেন, তখন হযরত উম্মু ওয়ারাকা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি নিজেকে মহান আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমত মুবারকে পেশ করে মুসলিম বাহিনীতে শরীক হওয়ার আরজু পেশ করেন।
তিনি বললেন, তিনি পবিত্র দ্বীন ইসলাম উনার জন্য শহীদ হতে চান। তিনি আরো বললেন, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি যদি আমাকে আপনাদের সাথে জিহাদে যেতে অনুমতি দেন, তবে আপনাদের অসুস্থ লোকদের সেবা-শুশ্রুষা করব এবং আহত লোকদের ঔষধ সেবন করাবো, হতে পারে মহান আল্লাহ পাক তিনি আমাকে শাহাদাত নছীব করবেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত উম্মু ওয়ারাকা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার আগ্রহ-উদ্দীপনা জযবা মুবারক লক্ষ করে দয়া দান ইহসান মুবারক করে ইরশাদ মুবারক করলেন-
يَا أُمَّ وَرَقَةَ! اُقْعُدِىْ فِىْ بَيْتِكِ فَإِنَّ اللهَ سَيَهْدِىْ إِلَيْكِ شَهَادَةً فِىْ بَيْتِكِ
(হে উম্মে ওয়ারাকা! আপনার নিজ গৃহে অবস্থান করতে থাকুন, মহান আল্লাহ পাক তিনি আপনাকে নিশ্চয়ই আপনার নিজ গৃহেই শাহাদাত দান করবেন।) (ইছাবা)
মূলত: এই দিন থেকেই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাকে শহীদ হিসেবে আখ্যায়িত করেন। (অসমাপ্ত)
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।