মহিলা ছাহাবী উনাদের জীবনী মুবারক:
হযরত উম্মুল ফদ্বল বিনতুল হারিছ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (৪)
, ০৭ মে, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মহিলাদের পাতা
আবদুল্লাহ বিন ইয়াযীদ হিলালী বলেন-
ما ولدتْ نجيبة من فحل - كستةٍ من بطن أمّ الفضل
أكرم بها من كهلة و كهل
(হযরত উম্মুল ফদ্বল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার রেহেম শরীফ থেকে আগত ৬ জন বীর পুরুষের ন্যায় অন্য কোন পবিত্র মাতা জন্ম দেননি- কোন পূর্ণ বয়স্ক পুরুষ অথবা পূর্ণ বয়স্কা স্ত্রীলোক উনার থেকে অধিক সম্মানিতা নন)। হযরত উম্মুল ফদ্বল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার সন্তানগণ হচ্ছেন- হযরত ফদ্বল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত আবদুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত উবায়দুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত মা’বাদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত কুছাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ও হযরত আবদুর রহমান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু- এই ৬ জন। হযরত উম্মে হাবীবা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা নামে উনার একজন কন্যা সন্তানও ছিলেন। (তাবাকাত)
হযরত উম্মুল ফদ্বল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি ইবাদত বন্দেগীতে যথাসাধ্য মশগুল থাকতেন। তিনি প্রতি সপ্তাহে ইয়াওমুল ইছনাইন শরীফ (সোমবার) ও ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) রোযা পালন করতেন। (তাবাকাত)
তিনি হাদীছ শরীফ বর্ণনা করেছেন। উনার নিকট থেকে হাদীছ শরীফ বর্ণনা করেছেন উনার পুত্র হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমা, হযরত তাম্মাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত আনাস বিন মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত আবদুল্লাহ ইবনুল হারিছ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এবং আরো অনেকে। তিনি প্রায় ৩০টি হাদীছ শরীফ বর্ণনা করেছেন। বুখারী ও মুসলিম শরীফে উনার বর্ণিত হাদীছ শরীফ সংকলিত হয়েছে। (সূত্র: তাবাকাত, উসুদুল গাবা, ইছাবা, সিয়ারু আ’লামিন নুবালা) (সমাপ্ত)
-আল্লামা সাঈদ আহমদ গজনভী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশ্তে প্রবেশ করবে না
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হযরত তামাযির খুনসা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১৩)
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দান-ছদকাহ বালা-মুসিবত দূর করে
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলমে তাসাউফ অর্জন করা ব্যতীত ইবাদত মূল্যহীন
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পারিবারিক জীবনে একটি মারাত্মক ভুল যার সংশোধন নেই (১)
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












