মহিলা ছাহাবী উনাদের জীবনী মুবারক:
হযরত উম্মুল ফদ্বল বিনতুল হারিছ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
, ০৬ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৭ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ১৬ এপ্রিল, ২০২৪ খ্রি:, ০৩ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মহিলাদের পাতা
উনার আসল নাম মুবারক লুবাবা কুবরা, পিতা আল-হারিছ বিন হাযান বিন বুজাইর, বনু হিলাল গোত্রের মহিলা ছাহাবী, ৬ জন বিখ্যাত ব্যক্তিত্বের মাতা, উম্মুল ফদ্বল উপনামেই তিনি সমধিক পরিচিতা। তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার চাচা খতিমুল মুহাজিরীন হযরত আব্বাস আলাইহিস সালাম উনার আহলিয়া বা স্ত্রী। তিনি হিজরতের পূর্বে দ্বীন ইসলাম গ্রহণ করেন। ইবনে সা’দের মতে তিনি হযরত উম্মুল মু’মিনীন আল ঊলা কুবরা আলাইহাস সালাম উনার পর ইসলাম গ্রহণ করেছিলেন। এতে প্রতীয়মান হয় যে, ইসলাম গ্রহণকারী মহিলাদের মধ্যে তিনি প্রথম দিকের।
এক হাদীছ শরীফে হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন- (এই চার বোন মু’মিনা- উম্মুল ফদ্বল, মায়মুনাহ, আসমা ও সালমা। ) (ইছাবা)
বর্ণিত আছে যে, লোকে বলতো, হযরত উম্মুল ফদ্বল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার মাতা মানুষের মধ্যে সবচেয়ে সম্মানিতা শাশুড়ী, কারণ হযরত উম্মুল ফদ্বল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার এক বোন হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ আশার (হযরত মাইমুনাহ) আলাইহাস সালাম তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিতা আহলিয়া আলাইহাস সালাম, হযরত উম্মুল ফদ্বল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি নিজে হযরত আব্বাস আলাইহিস সালাম উনার আহলিয়া, উনার অন্য এক বোন হযরত সালমা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি হযরত হামযা আলাইহিস সালাম উনার আহলিয়া, অপর এক বোন হযরত আসমা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি হযরত জা’ফর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার আহলিয়া, হযরত জা’ফর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার শাহাদাতের পর উনার শাদী মুবারক হয় খলীফাতু রসূলিল্লাহ হযরত আবু বকর ছিদ্দীক্ব আলাইহিস সালাম উনার সাথে অতঃপর উনার বিছালী শান মুবারক প্রকাশের পর উনার শাদী মুবারক হয় হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার সাথে। (ইছাবা)
-আল্লামা সাঈদ আহমদ গজনভী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশ্তে প্রবেশ করবে না
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হযরত তামাযির খুনসা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১৩)
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দান-ছদকাহ বালা-মুসিবত দূর করে
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলমে তাসাউফ অর্জন করা ব্যতীত ইবাদত মূল্যহীন
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পারিবারিক জীবনে একটি মারাত্মক ভুল যার সংশোধন নেই (১)
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












