হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের বেমেছাল দানশীলতা মুবারক (৫)
, ২৮শে জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৩ সাবি’, ১৩৯২ শামসী সন , ০১ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ১৬ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) মহিলাদের পাতা
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু‘মিনীন আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম উনার দানশীলতা মুবারক:
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু‘মিনীন আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম তিনি ছিলেন দুনিয়া বিরাগী এবং আখিরাতের প্রতি আকৃষ্ট। যার কারণে তিনি উনার কাছে কোনো কিছুই জমা রাখতেন না।
কিতাবে বর্ণিত রয়েছে-
عَنْ حضرت مُحَمَّدِ بْنِ سِيرِينَ رحمة الله عليه أَنَّ حضرت عُمَرَ بْنَ الْخَطَّابِ عليه السلام بَعَثَ إِلَى سيدتنا حضرت سَوْدَةَ بِنْتِ زَمْعَةَ عليها السلام بِغِرَارَةٍ مِنْ دَرَاهِمَ فَقَالَتْ مَا هَذَهِ ؟ قَالُوا دَرَاهِمُ قَالَتْ فِي الْغِرَارَةِ مِثْلُ التَّمْرِ فَفَرَقَتْهَا.
অর্থ: হযরত মুহম্মদ ইবনে সীরীন রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণিত। একবার সাইয়্যিদুনা হযরত ফারূকে আযম আলাইহিস সালাম তিনি দিরহামপূর্ণ একটি থলি সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু‘মিনীন আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম উনার সম্মানিত খিদমত মুবারক-এ হাদিয়া পাঠান। তখন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু‘মিনীন আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম তিনি বলেন, এতে কি আছে? সকলে বললো, দিরহাম। তিনি বললেন, খেজুরের থলির মতো থলিতে! এ কথা মুবারক বলে তখনই তিনি দিরহামগুলো বণ্টন করে দেন। সুবহানাল্লাহ! (আল ইছাবাহ ৭/৭২১)
কিতাবে আরো বর্ণিত রয়েছে-
وكانت السيدة حضرت سودة عليها السلام زاهدة في الدنيا مقبلة على الآخرة. بعث إليها حضرت عمر بن الخطاب عليه السلام في خلافته ببعض الدراهم فوَزَّعَتْهَا على الفقراء والمساكين.
অর্থ: সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু‘মিনীন আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম তিনি দুনিয়ার প্রতি বিরাগ এবং আখেরাতের প্রতি আকৃষ্ট ছিলেন। একবার সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি উনার খিলাফতকালে হাদিয়া স্বরূপ কিছু দিরহাম উনার সম্মানিত খিদমত মুবারক-এ পাঠান। তখন তিনি এগুলো ফক্বীর-মিসকীনদের মাঝে বণ্টন করে দেন। সুবহানাল্লাহ!
তাহলে উনার দানের পরিমান কতো ছিলো সেটা কায়িনাতবাসী কিভাবে উপলব্ধী করবে?
-মুহম্মদ ইমামুল হুদা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সন্তানসম্ভাবা মহিলাদের বেশি বেশি খেজুর বা খুরমা খাওয়া প্রয়োজন
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১১)
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নছীহত মুবারক: সর্বোত্তম ঈমান উনার অধিকারী হওয়ার শর্তাবলী (২)
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান-মেম্বার নাকি আহাল বা স্বামী ? (২)
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
০৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মেহমানদারী করার মাধ্যমে উদযাপনে শাফায়াত মুবারক লাভ
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












