হজ্জ যাত্রীদের বিনামূল্যে পানীয় দেয়া মদিনা শরীফের সেই বিখ্যাত বৃদ্ধ মারা গেছেন
, ১২ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৩ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ২২ এপ্রিল, ২০২৪ খ্রি:, ০৯ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
শেখ আবু আল সেবা প্রায় চার দশক ধরে মসজিদে নববীসহ মদিনা শরীফের পবিত্র স্থানগুলোতে সফরকারীদের জন্য বিনা মূল্যে উষ্ণ পানীয় এবং খাবার সরবরাহ করতেন। এই হজ্জ পালনের উদ্দেশ্যে আসা মানুষের জন্য জীবন উৎসর্গ করেছিলেন তিনি।
সিরিয়ার হামা শহরে জন্মগ্রহণকারী আবু আল সেবা ৫০ বছরেরও বেশি আগে মদিনা শরীফে অবস্থান শুরু করেন। দ্রুতই তিনি স্থানীয়দের মধ্যে বিখ্যাত ব্যক্তিত্বে পরিণত হন।
শেখ ইসমাইল আল জাইমের প্রতিদিনের রুটিনে ছিল প্রচুর পরিমাণে কফি, চা, দুধ এবং রুটি তৈরি করা। কুবা মসজিদের কাছেই থাকত তার খাবারের গাড়ি। শহরে উদারতা এবং সৌহার্দ্য বিতরণের মূর্ত প্রতীক হয়ে উঠেছিলেন। তার সঙ্গে প্রচুর পরিমাণে খেজুর ও আদাও থাকত।
মানুষের সেবা করার জন্যই জীবন উৎসর্গ করেছিলেন শেখ ইসমাইল আল জাইম। সেবার জন্য অক্লান্ত পরিশ্রম তাকে সৌদি আরবের সীমানা ছাড়িয়ে বিশ্বের লাখ লাখ মানুষের হৃদয়ে স্থান করে দিয়েছে।
তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অসংখ্য ভিডিও রয়েছে। তার অতুলনীয় আতিথেয়তা এবং হজ্জ যাত্রীদের প্রতি তার অকুণ্ঠ সম্মান তাকে সবার কাছে শ্রদ্ধেয় করে তুলেছে।
প্রতিদিন সকালে তিনি প্রায় ৪৪টি বড় পাত্র উষ্ণ পানীয় দিয়ে ভর্তি করতেন। সেগুলো একটি ট্রলিতে করে দৈনিক একটি স্থানে গিয়ে বসতেন। বিকেল পর্যন্ত পানীয় ও খাবার খাইয়ে মানুষের সেবা করতেন তিনি।
মসজিদে নববীর কাছেই একটি প্লাস্টিকের চেয়ারে বসতেন আবু আল সেবা। সামনে একটি টেবিলে রাখতেন চা-কফির পাশাপাশি মিষ্টি ও খেজুরের প্লেট।
অনেক সাক্ষাৎকারে আবু আল সেবা বলেছেন, কারও কাছ থেকে কিছু পাওয়ার আশায় নয়, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই এই কাজ করে যাচ্ছেন তিনি। মৃত্যুর আগে পর্যন্ত এটিই করে যেতে চান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)