সড়কে মেয়াদোত্তীর্ণ যানবাহন পাঁচ লাখের বেশি: বিআরটিএ
, ০২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৯ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ১৮ অক্টোবর, ২০২৩ খ্রি:, ০২ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার দেশের রাস্তায় মেয়াদোত্তীর্ণ যানবাহন চলাচলের বিষয়টি স্বীকার করে বলেছেন, সড়কে মেয়াদোত্তীর্ণ যানবাহন পাঁচ লাখের বেশি আছে। এ সংখ্যা কমবেশি হতে পারে। যদিও এরমধ্যে ৩০ শতাংশ রাস্তায় চলে না। ফিটনেসবিহীন গাড়িও আছে। গাড়ির রং চটা থাকলেই সেটা কিন্তু আনফিট বা মেয়াদোত্তীর্ণ বলা যাবে না।
তিনি বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন ব্যবস্থার নিরাপত্তায় বড় সংকট এসব মেয়াদোত্তীর্ণ ও ফিটনেসবিহীন গাড়ি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিআরটিএ ভবনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ উদযাপন সম্পর্কিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বিষয়টি স্বীকার করেন।
বিআরটিএ চেয়ারম্যান বলেন, এবার সপ্তমবারের মতো জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হবে। সামাজিক আন্দোলন ছাড়া সড়কের সংকট পরিবর্তন হবে না। এজন্য ব্যাপকভাবে মোবাইল কোর্টের সংখ্যা বাড়ানো হবে।
তিনি বলেন, সড়ক দূর্ঘটনা বাড়ছে। আমরা এখন দুর্ঘটনার তথ্য নিজেরাই ওয়েবসাইটে দিচ্ছি। বিভিন্ন সংগঠনের তথ্যে গড়মিল পরিলক্ষিত হয়। এখন আমরা বছরখানেক ধরে রিয়েল ডাটা কালেকশন করছি। এজন্য প্রকৃত পরিসংখ্যানে সংখ্যা বাড়ছে।
নূর মোহাম্মদ মজুমদার বলেন, জুলাই মাস হতে হাসপাতাল থেকে তথ্য যুক্ত করা হচ্ছে। দুর্ঘটনার বিষয়ে বিশ্বব্যাংকের রোড সেফটি প্রজেক্টও চলছে। পাশাপাশি রাস্তা উন্নত হওয়ায় ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওভার স্পিডের কারণে দুর্ঘটনা বাড়ছে।
তিনি বলেন, ম্যাজিস্ট্রেটের সংখ্যা বর্তমানে যথেষ্ট নয়। তাদের টার্গেট দেওয়া হয়েছে মামলার বিষয়ে। একইসঙ্গে ছয় বিভাগীয় শহরে ৬ জন ম্যাজিস্ট্রেট যুক্ত হবেন। ওভার স্পিড, দুর্ঘটনাসহ বিভিন্ন অপরাধে ড্রাইভারদের মার্কিংয়ে ডিমেরিট পয়েন্ট যোগ করা শুরু হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেশম সুতার আমদানি কমাতে আধুনিকায়নের উদ্যোগ -পাট প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের এভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে -এওএবি
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ৫ লাখ জনবল নিয়োগের পরিকল্পনা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যালয় থেকে শিশুশিক্ষার্থী উদ্ধারের ঘটনায় সম্ভ্রহমরণ মামলা, দফতরি গ্রেফতার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মোটরসাইকেল চোর চক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেপ্তার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অবৈধভাবে ৫০ হাজার লিটার তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি সন্ত্রাসী হামলায় বাংলাদেশি নারীর মৃতু্যুতে নিন্দা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারকে অচিরেই ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে -নাহিদ
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনা ভোটে নির্বাচিত হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা বিএনপির নেই -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ করছে র্যাব
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সিন্ডিকেট’ শব্দটিই বাজার থেকে মুছে দেয়া হবে -বাণিজ্যমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যস্থতা করা পাকিস্তানের জন্য গর্বের’
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)