সড়কে মরছে মানুষ, দায় নিচ্ছে না কেউ
-মাসে গড়ে ৭০ বাস দুর্ঘটনা
, ৩০ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৩ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৩ মার্চ, ২০২৩ খ্রি:, ০৯ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
প্রতিদিন দেশের কোথাও না কোথাও ঘটছে সড়ক দুর্ঘটনা। শিরোনাম হয় মৃত্যুর সংখ্যা। সেই সংখ্যা একক থেকে দশক, দশক থেকে কখনো কখনো শতকের ঘরে গিয়ে ঠেকে। কিন্তু এর দায় নিতে চায় না কেউ, চলে একে অন্যের ঘাড়ে দোষ চাপানো।
যাত্রী অধিকার ও সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠনগুলোর তথ্য বলছে, প্রতি মাসে সারা দেশে শতাধিক সড়ক দুর্ঘটনা ঘটে। এর মধ্যে ৫০ থেকে ৭০টি থাকে যাত্রীবাহী বাস দুর্ঘটনা। ফলে মৃতের সংখ্যাটাও বেশি হয়।
বড় কোনো দুর্ঘটনা ঘটার পর প্রতিবারই এর পেছনের কারণ বিশ্লেষণ করা হয়। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, এসব কারণ ও বিশ্লেষণ নিয়ে কথা বলা মানে শুধু ‘উপসর্গ’ নিয়ে কথা বলা। কিন্তু ঘটনা ঘটার আগে যাদের বিষয়গুলো দেখার কথা, তাদের কার্যক্রম নিয়ে কেউ প্রশ্ন তোলেন না!
দুর্ঘটনার পর অনুসন্ধানে নানা কারণ বেরিয়ে আসে। চলে নানা বিচার-বিশ্লেষণও। শেষ বিচারে দোষীসাব্যস্ত হন চালক, না হয় মালিক। কিন্তু দুর্ঘটনা নিয়ন্ত্রণের দায়িত্ব যাদের, তারা ঠিক মতো দায়িত্ব পালন করছেন কি না- বিষয়টি সবার নজর এড়িয়ে যায়, বলছেন বিশেষজ্ঞরা।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের (এআরআই) পরিচালক ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. এম শামসুল হক বলেন, চালকের একটানা গাড়ি চালানো একটা উপসর্গ মাত্র। বাস্তবতা হচ্ছে, দেশে যত ভারি গাড়ি বা বাণিজ্যিক গাড়ি আছে সেই তুলনায় বিআরটিএ চালক তৈরি করতে পারেনি। ১০-১৫ বছর আগে থেকেই মার্কেটে ভারি গাড়ি চালানোর লোক নেই। অথচ বিআরটিএ ভারি গাড়ির রেজিস্ট্রেশন দিয়ে যাচ্ছে। এর অর্থ দাঁড়ায়, আমরা চালক তৈরি করতে পারিনি, আপনারা যেভাবে পারেন যাকে খুশি তাকে দিয়ে গাড়ি চালান। আমরা দেখছি, যে অল্প সংখ্যক ড্রাইভার আছেন তাদের দিয়ে এসব গাড়ি চালানো হচ্ছে। সুতরাং এ দায় রেগুলেটরি অথরিটি হিসেবে বিআরটিএর ঘাড়ে যায়। কারণ, তারা চালক বানাতে পারেনি। তাদের নৈতিক দায়িত্ব হচ্ছে ভারি গাড়ির রেজিস্ট্রেশন না দেওয়া।’
তিনি বলেন, ‘হাইওয়ে পুলিশ তৈরি করা হয়েছে যেন রাস্তাঘাটে অনিরাপদ পরিবেশ তৈরি না হয়। প্রধানমন্ত্রী যে বলেছিলেন চালকরা পাঁচ ঘণ্টার বেশি গাড়ি চালাবে না, এটা কি হাইওয়ে পুলিশ বাস্তবায়ন করেছে? এটা যদি তারা বাস্তবায়ন করত, তাহলে চালক-মালিকরা কিন্তু সুযোগসন্ধানী হতেন না।’
এ বিশেষজ্ঞের মতে, ‘একটা ঘটনা ঘটার পর আমরা বিষয়টি জানলাম। তাহলে এগুলো দেখার দায়িত্ব কার ছিল? প্রধানমন্ত্রীর নির্দেশনাও আছে। আমার মনে হয়, এখানে আমূল পরিবর্তন দরকার। সেটি করতে হবে গোড়া থেকে। এখন আমরা যেসব বিষয় নিয়ে কথা বলছি, এগুলো মাত্র উপসর্গ। উপসর্গের মতো একমাত্র চালকই যাবে জেলখানায় অথবা মালিক। কিন্তু বিআরটিএ, হাইওয়ে পুলিশ- যারা ভুল করছে, যারা দায়িত্ব পালন করছেন না, তারা কিন্তু কখনও গণনাযোগ্য হবেন না।’
আমাদের দেশে চালক সংকট আছে। আর যেসব চালক তৈরি হচ্ছে তারা প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত না। তারা শুধু ওস্তাদের দেখানো পথে শিখে এবং চালক হয়ে যায়। ফলে রোড সাইন ও স্পিড লিমিট সম্পর্কে তাদের তেমন ধারণা থাকে না। আবার হঠাৎ দুর্ঘটনার সম্মুখীন হলে সেখানে উপস্থিত বুদ্ধির কিছু বিষয় থাকে। এগুলোও তারা তেমন জানেন না। সবমিলিয়ে আমাদের পরিবহন ব্যবস্থার আপাদমস্তক যে অবস্থা, এগুলো মাথায় নিয়ে কখনওই নিরাপদ সড়ক আশা করা যায় না
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘শুধু চালক ও মালিকদের দোষ দিয়ে লাভ নেই। আমাদের দেশে চালক সংকট আছে। আর যেসব চালক তৈরি হচ্ছে তারা প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত না। তারা শুধু ওস্তাদের দেখানো পথে শিখে এবং চালক হয়ে যায়। ফলে রোড সাইন ও স্পিড লিমিট সম্পর্কে তাদের তেমন ধারণা থাকে না। আবার হঠাৎ দুর্ঘটনার সম্মুখীন হলে সেখানে উপস্থিত বুদ্ধির কিছু বিষয় থাকে। এগুলোও তারা তেমন জানেন না। সবমিলিয়ে আমাদের পরিবহন ব্যবস্থার আপাদমস্তক যে অবস্থা, এগুলো মাথায় নিয়ে কখনওই নিরাপদ সড়ক আশা করা যায় না।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ রফতানিকারকদের
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে নিবন্ধিত মোটরসাইকেল ৫০ লাখ, দুর্ঘটনা কমাতে চলছে অভিযান
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশজুড়ে ভ্যাপসা গরম, স্বস্তি মিলতে পারে ২০ জুনের পর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক লাফে সোনার দাম ভরিতে বাড়লো ৫৪৮২ টাকা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নাফনদী থেকে ৭ জেলেকে অপহরণ করে নিয়ে গেলো আরাকান আর্মি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে দ্রুত এআই ক্যামেরা স্থাপন সম্পন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দুই সন্তানের বেশি হলে ‘মাতৃত্বকালীন ছুটি’ সীমিত করার বিধান চ্যালেঞ্জ করে রিট
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থীরা জিপিএ-৫’র পেছনে না ছুটে, সৃজনশীল হোক -শিক্ষামন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অকেজো রেললাইন নিলামে বিক্রি করা হয় না কেন, প্রশ্নে যা জানালেন মন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণমাধ্যমকে নিখুঁত করতে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন -তথ্যমন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘাটতি ২ লাখ কোটি টাকা, ছাঁটাই প্রস্তাব ৩০৪টি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দাম-ক্রেতা সংকটে ফেরত ৩০ হাজার গরু, দুশ্চিন্তায় পাবনার খামারিরা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












