সড়কে এত মৃত্যু হার রাষ্ট্রের জন্য নাগরিক হত্যার অপরাধ ইসলামী অনুভূতির উজ্জীবনই সরকারকে হত্যার দায় থেকে রক্ষা করতে পারে
, ০৯ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৯ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১৮ মে, ২০২৪ খ্রি:, ০৪ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
এপ্রিল মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ৬৩২ জন মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ)। এই মাসে দুর্ঘটনা ঘটেছে ৬৫৮টি। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮৬৬ জন মানুষ।
দেশের সড়ক-মহাসড়ক কী ভয়াবহ মৃত্যুফাঁদ হয়ে দাঁড়িয়েছে- এর সাক্ষ্য দিচ্ছে খোদ সরকারি প্রতিষ্ঠান বিআরটিএর তথ্য। তাদের তথ্যসূত্রের বরাত দিয়ে ১২ মে এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি মাসেই ছাড়িয়ে যাচ্ছে আগের মাসের মৃত্যুসংখ্যা!
সড়ক দুর্ঘটনা সব দেশেই কমবেশি হয়ে থাকে। কিন্তু আমাদের দেশের মতো এই হার আর কোথাও এত ঊর্ধ্বমুখী কি না এ নিয়ে প্রশ্ন আছে। আমরা জানি, সড়কে যানবাহন চলাচলের আইন আছে, পথচারীদের জন্যও আছে আইন। কিন্তু আইনের বাস্তবায়ন নিয়েও প্রশ্ন আছে।
বিআরটিএর মতো দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থাটির মধ্যেও অনিয়ম-দুর্নীতি জেঁকে বসেছে। তারাও জবাবদিহির বাইরে থাকতে পারে না। আমরা মনে করি, সড়ক-মহাসড়কে শৃঙ্খলা ফেরানোর ক্ষেত্রে কোনোভাবেই তাদের দায়হীন থাকার অবকাশ নেই। পাশাপাশি আমরা এও মনে করি, শুধু নীতিবাক্য-সচেতনতাই নয়; শৃঙ্খলা ফেরাতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীল আইন প্রয়োগকারীদের নির্মোহ ও কঠোর অবস্থান জরুরি। আমরা প্রশ্ন রাখতে চাই, অবকাঠামোগত ত্রুটি-বিচ্যুতি সারাতে সময় লাগতে পারে, কিন্তু নীতিনৈতিকতার প্রতিফলন একই সঙ্গে আইনের বাস্তবায়নে সময়ক্ষেপণ হবে কেন? সড়কের অপর নাম যেন মৃত্যুফাঁদ। প্রশ্ন হচ্ছে, এই মৃত্যুফাঁদ থেকে কি মুক্তি নেই? অনেক ক্ষেত্রে কোনো কোনো দুর্ঘটনার প্রেক্ষাপট বিশ্লেষণ করলে স্পষ্টতই এও প্রতীয়মান হয়, এগুলোর অনেকটিই নিছক দুর্ঘটনা নয়, বরং বলা যায় কাঠামোগত হত্যাকা-। এমনটি চলতে পারে না।
সড়ক নিরাপত্তায় হাজার হাজার কোটি টাকার প্রকল্প, শত শত সুপারিশ, টাস্কফোর্স- কিছুই কাজে আসছে না।
যাদের অনিয়ম রোধ করার কথা, তারা ঠিকমতো দায়িত্ব পালন করে না বলেই দুর্ঘটনার আগে ত্রুটি ধরা পড়ে না। তদন্তেও গলদ থাকছে। যে তদন্ত কমিটি করা হয়, তাতে বিআরটিএ, পুলিশ, হাইওয়ে পুলিশ, সওজ প্রতিনিধিরা থাকেন। ফলে সংস্থাগুলোর নিজেদের দায় কিংবা ঘাটতি তদন্তে উঠে আসে না। তাই তদন্তে কমিটি নয়, উন্নত দেশগুলোর মতো স্বাধীন কমিশন থাকা উচিত।
মহাসড়কে দুর্ঘটনা ও প্রাণহানি ঘটলেও জড়িতদের উল্লেখ করার মতো কোনো শাস্তি হয়নি। শাস্তি হলেও সেটা সীমাবদ্ধ ছিল চালক ও হেলপারের মধ্যে।
কিন্তু যাদের গাফেলতিতে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা যায়নি।
এর বড় কারণ দুর্ঘটনার পর গঠন করা তদন্ত কমিটিগুলো।
সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, দুর্ঘটনার পর তদন্ত কমিটি হলেও সেগুলো স্বাধীন নয়, তদন্ত কমিটি করা হয়, তাতে বিআরটিএ, পুলিশ, হাইওয়ে পুলিশ, সওজ প্রতিনিধিদের। যেখানে কিনা তারাই এই নিরাপত্তা ঘাটতির জন্য দায়ী।
কমিটিতে কোন সেফটি বিশেষজ্ঞরা থাকেন না। এ কারণে দুর্ঘটনার সঠিক কারণ যেমন উঠে আসে না, তেমনি কমিটির সুপারিশও বাস্তবায়নও হয় না।
সব মিলিয়ে তদন্ত কমিটির প্রতিবেদনে সংস্থাগুলোর নিজেদের দায় কিংবা ঘাটতি তদন্তে উঠে আসে না।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে যদি হাইওয়ে পুলিশের সদস্য, বিটিআরসির লোক নিয়ে কমিটি হয় তাহলে কেমন তদন্ত হবে?
এসব পদক্ষেপ তখনই স্বচ্ছ ও সফল হবে কিংবা নিয়মনীতি মানার প্রবণতা তখনই সম্ভব হবে যখন ব্যক্তিপর্যায়ে মানুষের উচ্ছৃঙ্খল মনোবৃত্তির পরিবর্তন ঘটবে, চালক ও সংশ্লিষ্টদের মাঝে দায়িত্বশীলতার উপলব্ধি উদয় হবে। আর দায়িত্বশীলতার অনুভূতি তখনই হবে যখন তাদের মধ্যে সম্মানিত দ্বীন ইসলাম উনার হাক্বীকী সমঝ আসবে। তারা হক্কুল ইবাদ এর ইলম ও আমল দ্বারা অনুশীলিত হবে।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুবারক হো- মহিমান্বিত ১১ই যিলক্বদ শরীফ! যা ইমামুল আউলিয়া, হাবীবে ওয়া মাহবুবে রহমান, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছামিন মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং সিবতু সুলত্বানিন নাছীর, সাইয়্যিদুল কাওনাইন, মহাসম্মানিত ইমাম হযরত সাইয়্যিদুল উমাম আল আউওয়াল আলাইহিস সালাম উনাদের মহিমান্বিত বিলাদতী শান মুবারক প্রকাশ করার সুমহান দিবস। সুবহানাল্লাহ!
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সৌর বিদ্যুৎ প্রসারে প্রধান বাধা হলো উচ্চ কর ও শুল্ক। নবায়নযোগ্য জ্বালানির প্রতি নীতিনির্ধারক এবং সাধারণ মানুষের মনে একটা বদ ধারণা তৈরি করার জন্য একটা গোষ্ঠী খুব তৎপর। বড় বিনিয়োগকারীরা সুবিধা পাচ্ছে, কিন্তু সাধারণ জনগণ পিছিয়ে পড়ছে। এটি সৌর বিদ্যুতের গণমুখী বিস্তারকে বাধাগ্রস্ত করছে। সরকারের উচিৎ সহায়ক নীতিকাঠামো দিয়ে বেসরকারি খাতকে উৎসাহিত করা।
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী শুধু রেসিং কার চালিয়ে উৎসাহ দিলেই হবে না। ‘শিমু’, ‘সোলেমানের’ উদ্ভাবিত সেচযন্ত্র তথা সুলভ প্রযুক্তিকেও উৎসাহ দেয়ার পাশাপাশি প্রান্তিক কৃষকের মাঝে ছড়িয়ে দিতে হবে দেশের প্রান্তিক নাগরিকের উদ্ভাবিত প্রযুক্তি দ্বারাই সঙ্কটে সমাধানের অনুসন্ধানী উদ্দীপনা থাকতে হবে। ইনশাআল্লাহ
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ মহিমান্বিত ৮ই যিলক্বদ শরীফ। সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, আফদ্বলুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আত্বওয়ালু ইয়াদান সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাবিয়াহ আলাইহাস সালাম উনার পবিত্র নিসবাতুল আযীম শরীফ দিবস। সুবহানাল্লাহ! পাশাপাশি আজ ‘বিশ্ব পর্দা দিবস’।
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আসইয়াদ, সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ৭ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত পবিত্র ৭ই যিলক্বদ শরীফ আজ। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার প্রতি সর্বোচ্চ হুসনে যন পোশন করত উনার শান-মান মুবারক অনুভব করা, মর্যাদা-মর্তবা মুবারক জানা, দয়া-ইহসান মুবারক উপলব্ধি করা,ফয়েজ-তাওয়াজ্জুহ ও নেক ছোহবত মুবারক হাছিল করা
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুবারক হো! মহিমান্বিত ৬ই যিলক্বদ শরীফ। সুবহানাল্লাহ! মুজাদ্দিদে আ’যমে ছানী, সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার মহাসম্মানিতা যাওজাতুম্ মুকাররমাহ সাইয়্যিদাতুনা হযরত মুজীরাতুল উমাম আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এবার শুধু শাসক গং নয়, বাংলাদেশের গোটা জনসাধারণকেই বশ ও বুদ করার ছক কষছে ভারত প্রতিবেশী দেশের সাথে মিলিতভাবে আগামী পহেলা বৈশাখ পালনের ঘোষণা ভারতীয় ষড়যন্ত্রের সমার্থক। ঈমানদার দেশবাসীকে খুবই সতর্ক এবং সক্রিয় হতে হবে ইনশাআল্লাহ।
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সোনার বাংলার সব কিছুতেই সোনা। এক নারিকেল চাষেই দেশে ৫০ হাজার কোটি টাকা আয় এবং লাখ লাখ লোকের বেকারত্বের অবসান সম্ভব। সহজেই হবে অনেক কর্মসংস্থান, আমদানীর সাশ্রয় এবং বৈদেশিক মুদ্রার সমৃদ্ধি। ইনশায়াল্লাহ!
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দৈনন্দিন ৩২ বার পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠ করলেও মুসলমান কি পবিত্র সূরা ফাতিহা শরীফ শুধু পাঠের মধ্যেই আবদ্ধ থাকবে? ফিকির আর আমল কী অধরাই থাকবে?
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ সুমহান বরকতময় পবিত্র ২রা যিলক্বদ শরীফ! সুবহানাল্লাহ! সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, আহলু বাইতি রসূলিল্লাহ, সাইয়্যিদাতুনা হযরত ঊখতু রসূল মিনার রদ্বায়াহ্ আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সূদী ব্যাংক ব্যবস্থা মূলত: আত্মঘাতী এবং শোষক ব্যবস্থা। ব্যাংক শোষণের কারণে শুধু একজন মালিকই নয় বা শত শত শ্রমিকই নয় বরং গোটা আর্থো-সামাজিকখাত হয় ক্ষত-বিক্ষত, বিপর্যস্থ, লা’নতগ্রস্থ, বেকারত্বে জর্জরিত। বর্তমান সংকটাপন্ন অর্থনীতি বাঁচাতে অতিসত্বর সুদী ব্যাংক ব্যবস্থা বাদ দিয়ে ইসলামী মূল্যবোধের ব্যাংক ব্যবস্থা চালু করতে হবে ইনশাআল্লাহ।
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র কুরআন শরীফ উনার চিরন্তন ঘোষণা অনুযায়ী কাফির-মুশরিকদের নিকৃষ্ট চরিত্রের একটি নগ্ন বহিঃপ্রকাশ : এপস্টিন ফাইলস
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












