স্বাস্থ্য খাতের অসুস্থতা বেড়েছে বছরজুড়ে
অন্তবর্তীকালীন সরকারের পাঁচ মাসে দেশের স্বাস্থ্য খাতে অস্থিরতা আরো বেড়েছে। বিশেষ করে পদায়ন, বদলি, চিকিৎসকদের আন্দোলন, রোগ নিয়ন্ত্রণ ও কর্মকৌশলের অভাব ছিল প্রকট। এর সঙ্গে জুলাই-আগস্টের অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিয়ে অসন্তুষ্টিও দেখা গেছে। ফলে, স্বাস্থ্যখাতের অসুস্থতা যেন বছরজুড়েই ছিল।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশের স্বাস্থ্য খাতের এই অসুস্থতা দীর্ঘদিনের, স্বল্প সময়ে তা সারানো যাবে না। এর জন্য স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী কর্মকৌশল বাস্তবায়ন করতে হবে। বছরের প্রথম সাত মাস দায়িত্ব পালন করে রাজনৈতিক সরকার। এরপর গত পাঁচ মাসে অন্তবর্তীকালীন সরকার স্বাস্থ্য ব্যবস্থাপনা সঠিকভাবে পরিচালনা করতে পারেনি; ব্যবস্থাপনায় অদূরদর্শিতার পরিচয় দিয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বদলি ও পদায়ন পরিকল্পনামাফিক হয়নি বলে সমালোচনা রয়েছে।
গণঅভ্যুত্থানে নিহতদের পূর্ণাঙ্গ তালিকা এখনো তৈরি করতে পারেনি বর্তমান সরকার। এবিষয়ে নানা মহল থেকে কয়েক দফায় চাপ সৃষ্টি হলেও তেমন কোনো অগ্রগতি দেখা যায়নি। একইভাবে আহতদের তালিকা অপূর্ণাঙ্গ এবং আহতরা প্রতিশ্রুত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।
আহতদের পক্ষ থেকে সবচেয়ে বড় অভিযোগ, অন্তবর্তীকালীন সরকার প্রতিশ্রুতি অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করেনি। যথাযথ চিকিৎসা পাওয়ার জন্য তাদের বিভিন্ন সময় আন্দোলন করতেও দেখা গিয়েছে। রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) আহতদের দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
নাগরিক সংগঠন সুস্বাস্থ্যের বাংলাদেশের আহবায়ক ডা. কাজী সাইফউদ্দীন বেন্নূর তিনি বলেন, ‘স্বাস্থ্যখাতে ব্যর্থতা অনেক বেশি। বিগত কয়েক মাস ধরে স্বাস্থ্য ব্যবস্থাপনায় অস্থিরতা এবং সিদ্ধান্তহীনতা দেখা গেছে। বিশেষ করে স্বাস্থ্য উপদেষ্টা ও মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা এর জন্য দায়ী। যেসব পদায়ন ও বদলি হয়েছে তা সঠিকভাবে হয়নি। অদূরদর্শিতার কারণে ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থাপনা আরও জটিল আকার ধারণ করেছে। স্বাস্থ্যের মূল চালিকা শক্তি অপারেশনাল প্ল্যান (ওপি)। এখন ওপি কার্যকর নেই। এতে কিছুই ঠিকভাবে চলছে না।’
স্বাস্থ্য সংস্কার কমিশন:
অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর খাতভিত্তিক সংস্কারে গুরুত্ব দিয়েছে। ফলে গঠন করা হয়েছে বিভিন্ন সংস্কার কমিশন। এর মধ্যে গত ১৭ নভেম্বর ১২ সদস্য বিশিষ্ট ব্যক্তির সমন্বয়ে স্বাস্থ্য সংস্কার কমিশন গঠন করে সরকার। এতে প্রধান করা হয় জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খানকে। তবে কমিশনের কাজ নিয়ে স্বাস্থ্য পেশাজীবীদের সবচেয়ে বড় সমালোচনা হলো- কমিশন এক প্রকাশ অন্ধকারেই কাজ করছে। আদতে কমিশন কি ধরনের সংষ্কারের জন্য সরকারকে পরামর্শ দিচ্ছে, কি পর্যায়ে সংস্কার প্রয়োজন তার রূপরেখা নেই। এই কমিশনের সদস্যদের বাছাই করার ক্ষেত্রেও যথাযথ পরিকল্পনা করা হয়নি বলে সমালোচনা রয়েছে।
এদিকে গত ৩ সেপ্টেম্বর স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার, চিকিৎসাসেবার গুণগত মান উন্নয়ন, কাঠামো শক্তিশালীকরণে ১২ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করে করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এতে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. এম এ ফয়েজকে প্রধান করা হয়। তবে তার বিরুদ্ধে সমালোচনা ওঠে। বিশেষত ড্যাব সমালোচনামুখর বেশি ছিল। এর প্রেক্ষিতে ১২ সেপ্টেম্বর পদত্যাগ করেন ফায়েজ।
স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডা. এ কে আজাদ খান বলেন, ‘আমরা সংস্কার নিয়ে কাজ করছি। স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার নিয়ে এক বাক্যে বলার মতো কিছুই নেই। সরকারকে ফেব্রুয়ারি নাগাদ প্রতিবেদন জমা দেব। আমরা আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে জানাব।’
এদিকে ডিসেম্বরজুড়ে আন্দোলনে নামে স্নাতকোত্তর শিক্ষানবিশ চিকিৎসকরা (বেসরকারি)। মাসিক ভাতা বাড়ানোর দাবিতে তারা রাজপথে আন্দোলন করেন। কর্মবিরতি ও সড়ক অবরোধও করেন তারা। পরে সরকার দুই দফায় ভাতা বাড়ালে আন্দোলনের ইতি টানেন তারা।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।