স্বামীকে হত্যা করে ৯ টুকরা করা হয় লাশ, স্ত্রী-মেয়ে গ্রেপ্তার
বাঞ্ছারামপুর উপজেলায় নিখোঁজের চারদিন পর প্রতিবেশীর বাড়ির সেপটিক ট্যাংক থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় এক ব্যক্তির ৯ টুকরা লাশ উদ্ধার হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার ফরদাবাদ ইউনিয়নের ফরদাবাদ গ্রামের মধ্যপাড়া থেকে লাশের খ-িত অংশগুলো উদ্ধার হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের দ্বিতীয় স্ত্রী ও মেয়েকে গ্রেপ্তার করে গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
বাঞ্ছারামপুর মডেল থানার পরিদর্শক তদন্ত সুজন কুমার পাল জানায়, পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রী মোমেনা মাথায় আঘাত করলে ওই ব্যক্তির মৃত্যু হয় বলে জানিয়েছেন। মোমেনা চাপাতি (টাকশাল) দিয়ে লাশ টুকরো টুকরো করে নয়টি পলিথিনে বেঁধে পার্শ্ববর্তী সৌদি প্রবাসী মনির মিয়ার সেপটিক ট্যাংকিতে ফেলে দেয়। ধারণা করা হচ্ছে, মোমেনা ছাড়াও এই হত্যাকা-ে আরো কেউ জড়িত থাকতে পারে।
প্রতিবেশীরা পলিথিনগুলো দেখে আমাদের খবর দিলে আমরা গিয়ে তা উদ্ধার করি। নিহতের প্রথম স্ত্রীর ছেলে রুবেল শনাক্ত করে এটা অরুণ মিয়ার লাশ। এই ঘটনায় অরুণ মিয়ার দ্বিতীয় স্ত্রীর ও মেয়ে লাকিকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে তাদের।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।