স্বামীকে বিয়ের পরদিনই অপহরণ, নববধূসহ পাঁচজন গ্রেপ্তার
ঢাকার কেরানীগঞ্জে বিয়ের পরদিনই স্বামীকে অপহরণের পর মুক্তিপণ দাবির অভিযোগে নববধূসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। একই সঙ্গে গতকাল শনিবার রাতে রাজধানীর মতিঝিলের গোপীবাগ এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে অপহৃত ফয়সালকে (৩০) উদ্ধার করেন র্যাব সদস্যরা।
গতকাল রোববার দুপুরে র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান। ভুক্তভোগী ফয়সাল দক্ষিণ কেরানীগঞ্জের বেয়ারা বাজার এলাকার বাসিন্দা।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ নভেম্বর ফয়সালের সঙ্গে পারিবারিকভাবে জান্নাতুল ফেরদৌসের বিয়ে হয়। পরদিন সন্ধ্যা ছয়টার দিকে ফয়সাল ও জান্নাতুল কেরানীগঞ্জের সারিঘাট এলাকায় ঘুরতে যান। সেখান থেকে রাত আটটার দিকে জান্নাতুল একা তার শ্বশুরবাড়ি ফিরে জানান, অজ্ঞাতনামা ৬ থেকে ৭ জন ফয়সালকে মারধর করে জোর করে একটি সিএনজিতে তুলে অপহরণ করে নিয়ে গেছে। এরপর ফয়সালকে তার স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন।
পরে অপহরণকারীরা ফয়সালের মায়ের মুঠোফোনে যোগাযোগ করে ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না পেলে ফয়সালকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া দেয়। এ ঘটনায় গতকাল শনিবার সন্ধ্যায় ফয়সালের মা বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, বিষয়টি জানতে পেরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল অপহৃত ফয়সালকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারে তদন্ত শুরু করে। সেই পরিপ্রেক্ষিতে মামলা হওয়ার ঘণ্টাখানেকের মধ্যে রাজধানীর মতিঝিলের গোপীবাগ এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ফয়সালকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। একই সঙ্গে অপহরণকারী চক্রের মূল হোতা রিফাত ও তার সহযোগী রাজ ও মেহেদীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে রাজধানীর ওয়ারী এলাকা থেকে অপহরণকারী চক্রের আরও দুই সদস্য ফয়সালের স্ত্রী জান্নাতুল ও অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব জানায়, গ্রেপ্তার জান্নাতুলের সঙ্গে রিফাতের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পর ফয়সালকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করে তারা। সেই মুক্তিপণের টাকা নিয়ে রিফাত ও জান্নাতুল পালিয়ে গিয়ে বিয়ে করার পরিকল্পনা করে। সেই পরিকল্পনা অনুযায়ী বিয়ের পরদিনই ফয়সালকে ঘুরতে যাওয়ার কথা বলে কৌশলে বাইরে নিয়ে গিয়ে অপরহণ করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।