স্বাদ বদলাতে ইলিশ পোলাও
, ০৩ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২১ ছালিছ, ১৩৯১ শামসী সন , ২০ আগস্ট, ২০২৩ খ্রি:, ০৫ ভাদ্র শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) মহিলাদের পাতা
বাঙালি ও ইলিশ মাছ। যেন আষ্টেপৃষ্ঠে বাঁধা। সর্ষে, ভাপা, পাতলা সুরূয়া, ঝাল, ভাজা, পাতুরিসহ ইলিশের পদগুলি যেন অসাধারণ। শুধু স্বাদেই নয় ইলিশের শক্তিও কিন্তু ভয়ানক। এক সময় ইংরেজদেরও নাকানি চোবানি খাইয়েছিল এই রুপালি ইলিশ। আজ তাই আমাদের রেসিপি জনপ্রিয় ইলিশ পোলাও। কিছুটা হলেও আপনার মুখের স্বাদ বদল হবে। আর বজায় থাকবে ইলিশের সাবেকিয়ানাও।
যা যা লাগবে: ইলিশ মাছ ৪ টুকরা, পোলাওয়ের চাল ২ কাপ, আস্ত সর্ষে- ২ চা চামচ, দই- ৪ চা চামচ, হলুদ- ১/২ চামচ, লবণ স্বাদমতো, ঘি ৫-৬ টেবিল চামচ, তেল প্রয়োজনমতো, দারচিনি ১ কাঠি, বড় এলাচ- ১টি, ছোটো এলাচ ৪টি, লবঙ্গ ৪টি, গোটা গোলমরিচ ৮-১০টি, তেজপাতা ২টি, কাঁচা মরিচ ৪টি, আদা- ১/২ চামচ, নারকেলের দুধ ১ কাপ, পেয়াজ কুচি ১ কাপ, পানি ৫ কাপ এবং চিনি ১ টেবিল চামচ (না দিলেও চলবে)।
যেভাবে তৈরি করবেন: ইলিশ মাছ ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে আলাদা করে রাখুন। পোলাওয়ের চাল ভালো করে ধুয়ে নিন। ছাঁকনিতে ছেঁকে ফ্যানের নীচে বা রোদে রেখে শুকিয়ে নিন। সর্ষে মিহি করে বেটে নিন। একটি পাত্রে লবণ, সর্ষে বাটা, দই এবং হলুদ ভালো করে মেশান। মিশ্রণটি দিয়ে ইলিশ মাছের টুকরো ম্যারিনেট করে নিন।
এবার কড়াইয়ে সামান্য তেল এবং ঘি গরম করে ইলিশ মাছ কিছুটা ভেজে নিন। খেয়াল রাখবেন মাছগুলো যেন বেশি কড়া না হয়ে যায়। এতে ইলিশের স্বাদ কমে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর পেয়াজগুলো হালকা আচে বাদামী করে ভেজে নিন। এবার বড় একটি পাত্রে ৫ কাপ পানি নিন। তাতে তেজপাতা, আদা, দারচিনি, বড় এবং ছোটো এলাচ, লবঙ্গ এবং আস্ত গোলমরিচ দিয়ে ফোটাতে থাকুন। তিন কাপের মতো হয়ে আসলে পানি ছেকে রাখুন। এবার যে তেল ও ঘিয়ের মিশ্রণে ইলিশ ভেজেছেন তাতে চাল দিয়ে নাড়াচাড়া করে নিন। ইলিশ ভাজার পর পড়ে থাকা মশলায় চাল যেন ভালো করে মেখে যায়। স্বাদমতো লবণ দিন। চাইলে সামান্য চিনিও দিতে পারেন।
ভালো করে মেশানো হয়ে গেলে তাতে মশলা ছাঁকা পানি দিন। দুই কাপ চালের জন্য এতে দিতে হবে তিন কাপ পানি এবং এক কাপ নারকেলের দুধ। ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিন। মিনিট দশেক পর ঢাকনা খুলে ফের নাড়াচাড়া করে নিন। আবার ঢাকনা দিয়ে ফোটাতে থাকুন পাঁচ-সাত মিনিট ধরে। দেখবেন চাল আশি শতাংশ সিদ্ধ হয়ে গেছে। এবার এর মাঝে খুন্তি দিয়ে চারটি গর্ত করুন। তাতে ইলিশ মাছগুলি সাবধানে রেখে দিন। তারপর মাছগুলি ঢেকে দিন। ফের ঢাকনা দিয়ে পাঁচ মিনিট আঁচে বসিয়ে রাখুন। সেদ্ধ হয়ে গেলে, নামিয়ে পিয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করুন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান আল্লাহ পাক তিনি যার অন্তরকে প্রসারিত করেন তাকেই হিদায়েত দান করেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল উনার ইন্তিজামকারী বিনা হিসাবে সম্মানিত জান্নাতে প্রবেশ করবেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হীলাহ্ বিবাহ এবং তার শরয়ী ফায়সালা (৪)
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের- সন্তুষ্টি-রেযামন্দি লাভের জন্য সন্তান প্রতিপালন করা সুন্নত (৪)
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“যিনি সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনাকে বিশেষ মর্যাদা দিলেন, তিনি মূলত দ্বীন ইসলাম উনাকেই পুনরুজ্জীবিত করলেন”
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে মেহমানদারী করার মাধ্যমে সম্মানিত শাফায়াত মুবারক লাভ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












