স্বর্ণের দাম আরও কমতে পারে
, ২২ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৯ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ০৮ অক্টোবর, ২০২৩ খ্রি:, ২৩ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) মহিলাদের পাতা
মার্কিন বিজনেস ম্যাগাজিন ফোর্বসের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ হাজার ৮২৫ ডলার। যা গত মে মাসের ৩ তারিখে ছিল ২ হাজার ৫৩ ডলার। সেই হিসেবে গত পাঁচ মাসে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ২২৮ ডলার কমেছে।
সংশ্লিষ্টরা বলছেন, ডলারের মূল্যবৃদ্ধি, বন্ডের দর আর যুক্তরাষ্ট্রে উচ্চ সুদের হারের জেরে গত কয়েকমাস ধরে বিশ্ববাজারে স্বর্ণের দাম নিম্নমুখী। যা আরও বেশ কিছুদিন অব্যাহত থাকতে পারে।
এদিকে বাংলাদেশেও গত কয়েক দিন ধরে স্বর্ণের দাম কমছে। গত ৮ দিনে দেশের বাজারে তিনবার মূল্যবান এই ধাতুটির দাম কমেছে। শিগগিরই আরও দাম কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দেশে স্বর্ণের দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্যের সঙ্গে সমন্বয় করে সংগঠনটি।
গত ২৭ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি সবচেয়ে ভালো মানের স্বর্ণের ভরি (২২ ক্যারেট) ১ হাজার ২৮৩ টাকা কমিয়ে ৯৯ হাজার ৯৬০ টাকা নির্ধারণ করে। পাশাপাশি ২১, ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়।
এর চার দিনের মাথায় গত ১ অক্টোবর দ্বিতীয় দফায় স্বর্ণের দাম কমায় বাজুস। এবার ২২ ক্যারেট স্বর্ণের ভরি ১ হাজার ৭৪৯ টাকা কমিয়ে ৯৮ হাজার ২১১ টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি অন্যান্য মানের স্বর্ণের দামও কমানো হয়।
এরপর মাত্র তিন দিনের ব্যবধানে তৃতীয় দফায় গত ৪ অক্টোবর আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এই ধাপে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে ৯৭ হাজার ৪৪ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯২ হাজার ৬১২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৭৯ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৬৬ হাজার ১৩৫ টাকা নির্ধারণ করা হয়।
এর আগে, গত ২৪ আগস্ট স্বর্ণের দাম দেশের ইতিহাসে সর্বোচ্চে উঠে যায়। সে সময়ে সবচেয়ে ভালো মানের স্বর্ণের ভরি ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ১ লাখ ১ হাজার ২৪৩ টাকা, ২১ ক্যারেটের স্বর্ণের ভরি ৯৬ হাজার ৬৩৬ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের ভরি ৮২ হাজার ৮১৪ টাকা এবং সনাতন স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ৬৯ হাজার ৫০ টাকা।
বিশ্ববাজারে ও দেশের বাজারে স্বর্ণের দামের উত্থান-পতনের গ্রাফ থেকে ধারণা করা যাচ্ছে মূল্যবান এই ধাতুটির দাম আরও কমতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান আল্লাহ পাক তিনি যার অন্তরকে প্রসারিত করেন তাকেই হিদায়েত দান করেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল উনার ইন্তিজামকারী বিনা হিসাবে সম্মানিত জান্নাতে প্রবেশ করবেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হীলাহ্ বিবাহ এবং তার শরয়ী ফায়সালা (৪)
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের- সন্তুষ্টি-রেযামন্দি লাভের জন্য সন্তান প্রতিপালন করা সুন্নত (৪)
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“যিনি সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনাকে বিশেষ মর্যাদা দিলেন, তিনি মূলত দ্বীন ইসলাম উনাকেই পুনরুজ্জীবিত করলেন”
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে মেহমানদারী করার মাধ্যমে সম্মানিত শাফায়াত মুবারক লাভ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












