স্পেশাল ট্রেন চালুর কথা জানেই না কৃষক!
, ২১ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ২৫ অক্টোবর , ২০২৪ খ্রি:, ০৯ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
যশোর সংবাদদাতা:
প্রচার-প্রচারণা ছাড়া চালু হওয়ায় যশোর থেকে সবজি ছাড়াই ছেড়ে গেলো কৃষিপণ্য পরিবহনের স্পেশাল ট্রেন। গত মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে যশোর স্টেশন থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে ট্রেনটি।
কৃষক এবং সবজি ব্যবসায়ীরা বলছেন, প্রচার প্রচারণা না থাকায় এই ট্রেনের কথা তারা জানতে পারেননি। তবে রেলওয়ের দাবি, প্রচার প্রচারণা চালালেও প্রথম দিনে তেমন সাড়া মেলেনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের সবজির চাহিদার বড় অংশ পূরণ হয় যশোর অঞ্চল থেকে। এই অঞ্চলের সবচেয়ে বড় পাইকারি হাট সাতমাইল বারোবাজার। এখানকার সবজি চাষি ও পাইকারদের অভিযোগ, সড়ক পথে সবজি পরিবহনে অতিরিক্ত খরচসহ পথে পথে চাঁদা দিতে হয় তাদের। এতে দামে প্রভাব পড়ে। এমন পরিস্থিতিতে কৃষিপণ্য পরিবহনে ‘কৃষিপণ্য স্পেশাল’ নামে একটি নতুন ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার চালু হওয়া ট্রেনটি খুলনা-যশোর-যশোর ক্যান্টটেনমেন্ট এবং বারোবাজার স্টেশন হয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। তবে প্রথম দিনে সবজি ছাড়াই যশোর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি।
সবজি পরিবহনে স্পেশাল ট্রেন সার্ভিস চালুর বিষয়ে কথা হয় যশোর সদরের ছোট হৈবতপুর গ্রামের সবজি চাষি আব্দুল আলিমের সঙ্গে। তিনি বলেন, ‘আপনার কাছেই প্রথম শুনলাম ট্রেনের কথা। কবে থেকে চালু হবে বা হয়েছে, জানিনে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ট্রেন মুন্সি মেহেরুল্লাহ স্টেশনে থামলে আমাদের জন্যে ভালো হয়। এখান থেকে ট্রেনে পণ্য পরিবহন করতে পারলে আমাদের সুবিধা।’
জানতে চাইলে যশোর সদরের বারীনগর সাতমাইল হাটের আড়তদার আতিয়ার রহমান বলেন, ‘সবজির জন্য স্পেশাল ট্রেন চালুর বিষয়টি জানি না। অবশ্য আমাদের আড়ত থেকে সবজি পাঠানোর জন্য ট্রাকই ভালো ও সুবিধাজনক। কৃষক তাদের উৎপাদিত পণ্য আমাদের আড়তে দিয়ে যান। আর ট্রাক একদম আড়তের সামনে দাঁড়িয়ে লোড দিতে পারে। এতে আমাদের সুবিধা। স্টেশনে যাওয়া আমাদের জন্য কষ্টকর। যদিও ট্রেনে মাল পাঠাতে পারলে আমরা আর্থিকভাবে লাভবান হবো।’
যশোর রেলওয়ে স্টেশন মাস্টার আয়নাল হাসান বলেন, প্রতি সপ্তাহে রোববার ও মঙ্গলবার বিশেষ এই ট্রেন চলাচল করবে। এজন্য ব্যবসায়ী পর্যায়ে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। পাশাপাশি কৃষি বিভাগকেও নতুন সার্ভিস সম্পর্কে অবহিত করা হয়েছে। কিন্তু প্রথম দিন হিসেবে আশানুরূপ সাড়া মেলেনি। আগামীতে সাড়া পাওয়া যাবে বলে আশাবাদী আমরা।
সবজির বিশেষ ট্রেনের বিষয়ে যশোর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. সুশান্ত কুমার তরফদার বলেছে, সবজি পরিবহনের জন্য বিশেষ ট্রেনের খবর আমরা জানি। সম্প্রতি যশোর সদরের আব্দুলপুর গ্রামের সবজি চাষিদের নিয়ে একটি ট্রেনিংয়ে এ বিষয়ে কথা হয়েছে।
এদিকে ট্রেনের পরিচালক জুলহাস উদ্দিন জানান, খুলনা থেকে ৬৪০ কেজি পণ্য নিয়ে তারা ট্রেনটি ছেড়েছেন। যশোরে ১০ মিনিটের যাত্রাবিরতি ছিল। এখানে কোনো পণ্য পাওয়া যায়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সন্ত্রাসী ড্রাম্পের শরীরে দেখা দিচ্ছে ‘ভয়াবহ’ উপসর্গ
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুশ শুহূর, শাহরুল আ’যম, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার চাঁদ দেখা যায়নি
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষে নিহত ৪
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমদানি লেনদেনে এক বছরের জন্য একীভূত সার্কুলার বাংলাদেশ ব্যাংকের
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যশোরের মেহেরুল্লাহনগর স্টেশনে ট্রেন থামানোর দাবি যবিপ্রবির
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বুলেটের মুখে মাসে কোটি টাকা চাঁদা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল নিয়ে নতুন কমিটি
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা বহনের দাবি অসত্য ও কল্পনাপ্রসূত -পুলিশ
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ব্যাটারি অটোরিকশা চার্জের কারণে মধ্যরাতে বিদ্যুৎ সংকট অস্বাভাবিক বাড়ছে -মন্ত্রী
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাষ্ট্রপতি নির্বাচন: তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জামিনের বেইলবন্ড মোবাইলে, কমবে ভোগান্তি -আইনমন্ত্রী
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












