স্পেনে চার্চগুলোতে অশালীন নিপীড়নের শিকার হচ্ছে শিশুরা
আল ইহসান ডেস্ক:
গত আট দশকে স্প্যানিশ ক্যাথলিক চার্চগুলোতে ৭০০-র বেশি শিশু-নিপীড়ককে চিহ্নিত করা হয়েছে। তাদের অশালীন নিপীড়নের শিকার হয়েছে ৯২৭টি শিশু। চার্চ এই প্রথম এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
গত জুমুয়াবার এ-সংক্রান্ত প্রতিবেদনটি প্রকাশ করেছে স্প্যানিশ ক্যাথলিক চার্চ। ১৯৪০ সাল থেকে এ পর্যন্ত ক্যাথলিক চার্চগুলোর ঘটনাগুলো নিয়ে তদন্ত করা হয়। তদন্তে ৭২৮ নিপীড়ক ও ৯২৭ ভুক্তভোগীকে চিহ্নিত করা হয়েছে।
স্প্যানিশ বিশপ কনফারেন্সের মুখপাত্র খোসে গাব্রিয়েল ভেরা বলেছে, ‘ক্ষতি যে হয়েছে, তা আমরা স্বীকার করি।’
২০২১ সালে বিষয়টি স্পেনে সবার নজরে আসে। দেশটির প্রথম সারির পত্রিকা এল পায়েস এমন ১ হাজার ২০০টির বেশি ঘটনার কথা তুলে ধরে। মূলত যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও ফ্রান্সের চার্চগুলোর এমন সব ঘটনা নিয়ে আলোচনা শুরু হওয়ার পর ওই খবর প্রকাশিত হয়।
স্প্যানিশ বিশপ কনফারেন্সের মুখপাত্র ভেরা বলেছে, আমরা জানতে চাই, পাদ্রি নির্বাচনে কোথায় ভুল করেছি। তাদের প্রশিক্ষণে কোথায় গলদ আছে।
তদন্ত প্রতিবেদনে ভুক্তভোগী ব্যক্তিদের জবানবন্দি নেওয়া হয়। প্রতিবেদনে দেখা যায়, ৯৯%-এর বেশি অভিযুক্ত পুরুষ ও অর্ধেকের বেশি পাদরি। সবচেয়ে বেশি নিপীড়নের ঘটনা ঘটে গত শতকের ষাট থেকে আশির দশকের মধ্যে। তবে নিপীড়নে অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে ৬৩ ভাগ এরই মধ্যে মারা গেছে।
আরও পড়ুন
সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট
ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন
জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল …
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর …
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ…
শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব…
সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু…
পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে
সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ
-মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।