স্থল হামলায় ব্যাপক ক্ষতির মুখে সন্ত্রাসী ইসরাইল
, ১৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ সাদিস ১৩৯১ শামসী সন , ০৪ নভেম্বর, ২০২৩ খ্রি:, ১৯ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
গাজা উপত্যকায় স্থল হামলায় বড় ধরনের কোনো সাফল্য পাচ্ছে না সন্ত্রাসী ও কাপুরুষ ইসরাইল। তারা প্রায় এক মাস ধরে ব্যাপক বিমান হামলা চালিয়েও গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক সক্ষমতায় তেমন কোনো ক্ষতিও করতে পারেনি। আর এ কারণেই আর প্রবল আক্রমণ চালাচ্ছে ইসরাইল। এমন মন্তব্য করেছেন মধ্যপ্রাচ্যবিষয়ক গবেষক মইন রাব্বানি।
সন্ত্রাসী ইসরাইলী দখলদারদের মানসিকতা নিয়ে রাব্বানি আল জাজিরাকে বলেন, তারা তাদের কাঙ্খিত লক্ষ্য হাসিল করতে ব্যর্থ হয়েই গাজাকে মৃত্যুক্ষেত্রে পরিণত করছে। তারা এসব গণহত্যা চালাচ্ছে স্থল হামলায় সফল না হওয়ার কারণেই। এটা তাদের কাছে একটি বিকল্প বিবেচিত হচ্ছে।
তিনি বলেন, তারা লাশ গুণে, তাদের রক্তলোলুপতাকে সন্তুষ্ট করছে। তিনি বলেন, 'আমার মনে হচ্ছে, ইসরাইলি নেতৃত্বের অনেকেই ইতোমধ্যেই বুঝে গেছে যে তারা তাদের উদ্দেশ্য হাসিল করতে পারছে না। আর কারণেই তারা বলছে যে তাহলে আমরা গাজা উপত্যকাকে মাটির সাথে মিশিয়ে দেই, আমরা হাজার হাজার লোককে হত্যা করি, আমরা তাদের ওপর মধ্যযুগের অবরোধ চাপিয়ে দেই, আমাদের বলবে না যে আমরা কোনো কিছু হাসিল করতে পারিনি।'
উল্লেখ্য, ইসরাইলি বাহিনী গাজা সিটিকে ঘিরে ফেলার দাবি করেছে।
ইসরাইলি সন্ত্রাসী সামরিক বাহিনী দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় তারা গাজায় হামাসের ১৩০ জন যোদ্ধাকে হত্যা করেছে। তারা হামাসের রকেট নিক্ষেপস্থল, সামরিক ভা-ার, টানেল সিস্টেমে হামলা অব্যাহত রেখেছে।
তারা সাফল্যের দাবি করার সাথে সাথে ব্যাপক ক্ষতির কথাও স্বীকার করেছে। গাজা উপত্যকায় তারা ১৯ জন সৈন্যকে হারিয়েছে। ফলে ৭ অক্টোবর থেকে তাদের মোট সৈন্য নিহত হয়েছে ৩৩৫ জন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)