স্ক্রিনশট ফাঁস, ছাত্রদের ওপর গরম পানি ঢালতে বলে অরুণা বিশ্বাস
বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার একটি হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট ভাইরাল হয়েছে। যেখানে ‘আলো আসবেই’ নামক একটি চ্যাটগ্রুপে বেশ কজন শিল্পী ও সাংবাদিককে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কথা বলতে দেখা যায়।
সেখানে একজন লিখেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগুন। ফায়ার সার্ভিস ও গণমাধ্যমকর্মীদের ঢুকতে দিচ্ছে না টোকাই জামায়াত ও শিবিরের মেধাবী আন্দোলনকারীরা। এরপর বিপরীতে অরুণা বিশ্বাস উত্তরে বলেছে, গরম পানি দিলেই হবে।
স্ক্রিনশটগুলো এরইমধ্যে ব্যাপকভাবে আলোচনার তৈরি করেছে। এরমধ্যে অনেকেই অরুনা বিশ্বাসসহ ছাত্র আন্দোলনের বিরুদ্ধে উস্কে দেয়াদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।