সৌদি-ইসরাইল সম্পর্ক স্বাভাবিকীকরণের কোনো সম্ভাব্য সমঝোতা সৃষ্টি হয়নি
, ২৪ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৩ ছালিছ, ১৩৯১ শামসী সন , ১২ আগস্ট, ২০২৩ খ্রি:, ২৮ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
সৌদি আরব এবং ইহুদিবাদী ইসরাইলের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের সম্ভাব্য কোনো চুক্তি বা সমঝোতা সৃষ্টি হয়নি। হোয়াইট হাউজের মুখপাত্র জন কারবি গত বুধবার একথা বলেছে। সে বলেছে, এ ধরনের সমঝোতা বা চুক্তিতে পৌঁছাতে গেলে দুই পক্ষের মধ্যে আরো অনেক বেশি আলোচনা প্রয়োজন। জন কারবি জানায়, দুই পক্ষ এখনো আলোচনার ব্যাপারে অংশীদারিত্বমূলক কোনো কাঠামোর বিষয়ে সম্মত হতে পারেনি।
ফলে দুই পক্ষের মধ্যে কোনো ধরনের চুক্তি বা সমঝোতার জন্য এখনো অনেক বেশি আলোচনা প্রয়োজন। মার্কিন প্রভাবশালী সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছিল যে, সৌদি আরব এবং আমেরিকা সাধারণভাবে একমত হয়েছে যে, ইসরাইল ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের একটি চুক্তি সই হতে পারে। এরপর জন কারবি বিষয়টি নাকচ করে দিয়ে বক্তব্য দেয়।
সে বলেছে, এখনো পর্যন্ত আলোচনায় বসার জন্য দুই পক্ষ একমত হয়নি, সম্পর্ক স্বাভাবিকীকরণের জন্য তারা কী ধরনের কাঠামোগত আলোচনা করবে তা নিয়েও সম্মত হয়নি অথবা নিরাপত্তাগত বিষয়গুলো এখনো ঠিক হয়নি। তবে, ওয়াশিংটনের পক্ষ থেকে সৌদি আরবে এবং ইসরাইলের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে আলোচনা অব্যাহত রাখার প্রতিশ্রুতি রয়েছে।
গত ২৮ জুলাই প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করে যে, ইসরাইল এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের একটি দিগন্ত উন্মোচিত হতে পারে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সালিভান যখন জেদ্দায় সৌদি কর্মকর্তাদের সঙ্গে আলাপ করছিলো তখন বাইডেন এই ঘোষণা দেয়। আলোচনা রয়েছে, ইসরাইলের সঙ্গে সৌদি আরব সম্পর্ক স্বাভাবিক করতে গেলে প্রথমেই ইসরাইলকে ২০০২ সালের কথিত আরব শান্তি পরিকল্পনা বাস্তবায়নের কথা বলবে রিয়াদ। ওই পরিকল্পনায় স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়েছে।
কিন্তু যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বে ইসরাইলের বর্তমান সরকার কোনমতেই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ব্যাপারে ছাড় দিতে রাজি নয়। সেক্ষেত্রে সৌদি আরবের সাথে ইসরাইলের সম্পর্ক আদৌ স্বাভাবিক হবে কিনা তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












