সৌদি আরবে বছরে ১০ কোটি পর্যটক, সাত বছর আগেই লক্ষ্য অর্জন
, ০৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ রবি , ১৩৯২ শামসী সন , ১২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ২৮ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
২০৩০ সালের মধ্যে বার্ষিক ১০ কোটি পর্যটক টানার লক্ষ্যমাত্রা স্থির করেছিল সৌদি আরব। সেটা তারা ছাড়িয়ে গেছে ২০২৩ সালেই। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এক প্রতিবেদনের সূত্রে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সৌদি গেজেট।
আইএমএফ তার ‘২০২৪ আর্টিকেল ফোর কনসালটেশন’ নামের প্রতিবেদনে সৌদি আরবের পর্যটন খাতকে দেশটির অর্থনৈতিক বহুমুখীকরণে প্রধান অবদানকারী হিসেবে তুলে ধরেছে।
২০২৩ সালে দেশটির পর্যটন থেকে আসা রাজস্ব গিয়ে ঠেকেছে ৩ হাজার ৬০০ কোটি ডলারে। আগের বছরের তুলনায় এটি বেড়েছে ৩৮ শতাংশ। ২০২৩ সালে জিডিপিতে এই খাতের সরাসরি ও পরোক্ষ অবদান ১১ দশমিক ৫ শতাংশ। আশা করা হচ্ছে, ২০৩৪ সাল নাগাদ এই হার ১৬ শতাংশে পৌঁছাবে।
শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদা এবং আন্তর্জাতিক পর্যটকদের আগমন আছে এ বৃদ্ধির মূলে।
আইএমএফ রিপোর্ট থেকে দেখা যায় দেশটি এখন বহির্মুখী পর্যটনে ব্যয় করার চেয়ে আন্তর্জাতিক দর্শকদের কাছ থেকে বেশি আয় করছে। ২০২২ সালের মধ্যে, এই পরিবর্তনের ফলে একটি ইতিবাচক ভারসাম্য দেখা দেয় এবং ২০২৩ সালে এটি আরও উন্নত হয়।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, দেশের বাইরে সৌদি নাগরিকদের পর্যটন ব্যয় যেখানে কমেছে, সেখানে প্রবাসীরা করোনার পরে তাদের অবসর ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছেন। সৌদি আরবের পর্যটন খাত খাদ্য, পানীয়, ভ্রমণ, সংস্কৃতি এবং বাসস্থানের মতো বিভিন্ন শিল্পের মধ্যে যে সংযোগ তৈরি করেছে, সেটি তেলসংশ্লিষ্ট খাতের ওপর দেশটির নির্ভরতা কমাতে সাহায্য করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)