সৌদি আরবের ‘স্বপ্নের শহর’ নির্মাণে কেউ বাঁধা দিলে হত্যার নির্দেশ
, ০৩ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৩ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১২, মে, ২০২৪ খ্রি:, ২৯ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
‘প্রজেক্ট নিওম’ সৌদি আরবের ৫০০ বিলিয়ন ডলার ব্যয়ে ২৬ হাজার ৫০০ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে নির্মাণ হতে যাওয়া একটি বিশেষ শহর। এই প্রকল্পের অধীনে দেশটির উত্তর-পশ্চিম অঞ্চল, আকাবা উপসাগর এবং সৌদি আরবের লোহিত সাগরের উপকূল বরাবর একটি মেগা শহর নির্মাণ করা হচ্ছে। এমন কোন সুযোগ-সুবিধা নেই যা এখানে থাকবে না। প্রকল্পটিকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ‘স্বপ্নের শহর’ বলে অভিহিত করেছে। তবে এই প্রকল্পটি বাস্তবায়নে কেউ বাধা হয়ে দাঁড়ালে তাকে হত্যা করারও নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, দেশটির একজন সাবেক গোয়েন্দা কর্মকর্তা বলেছে, সৌদি কর্তৃপক্ষ নির্মাণ হতে যাওয়া শহরের জন্য জমি খালি করতে হত্যার অনুমতি দিয়েছে। যদিও এই বিষয়ে সৌদি সরকার ও নিওম ব্যবস্থাপনা কমিটি কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
কর্নেল রাবিহ আলেনেজি বলেছে, নিওম ইকো-প্রকল্পের অংশ ‘দ্য লাইনের’ জন্য জমি খালি করতে তাকে উপসাগরীয় রাজ্যের একটি উপজাতি গোষ্ঠীকে উচ্ছেদ করার নির্দেশ দেওয়া হয়েছিল। সে জানায়, উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাদের একজনকে গুলি করে হত্যা করা হয়।
‘দ্য লাইন’ হল ‘প্রজেক্ট নিওম’ এর একটি উপ-প্রকল্প যেখানে ১০ লক্ষ বাসিন্দা থাকতে পারবে। এই শহরটি হবে ২০০ মিটার চওড়া এবং ১৭০ কিলোমিটার দীর্ঘ। শহরটিতে কোন ধরনের গাড়ি থাকবে না। ২০৩০ সালের মধ্যে এই প্রকল্পের মাত্র ২.৪ কিলোমিটার কাজ সম্পন্ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বের একাধিক প্রতিষ্ঠান শহরটি নির্মাণে কাজ করছে।
যে এলাকায় নিওম নির্মাণ করা হচ্ছে সেটিকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান “খালি ক্যানভাস” হিসেবে বর্ণনা করেছে। তার সরকারের মতে, এই প্রকল্পের জন্য ৬ হাজার লোককে স্থানান্তরিত করা হয়েছে। তবে যুক্তরাজ্য-ভিত্তিক মানবাধিকার গ্রুপ এএলকিউএসটি অনুমান করেছে যে সংখ্যাটি আরও বেশি।
ভেঙে দেয়া তিনটি গ্রাম আল-খুরায়বাহ, শর্মা এবং গায়ালের স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে দেখা গেছে, গ্রামগুলোতে থাকা বাড়ি, স্কুল, হাসপাতালের কিছুই আর নেই। দেশটি থেকে পালিয়ে যুক্তরাজ্যে আশ্রয় নেয়া কর্নেল আলেনেজি বলেছে, সে যে নির্দেশ পেয়েছিলো তা ছিল আল-খুরায়বাহ গ্রামের জন্য। সেখানে হুওয়াইতাত উপজাতির সদস্যরা বংশ পরম্পরায় বসবাস করে আসছে।
সে বলেছে, ২০২০ সালের এপ্রিল মাসে দেয়া আদেশে বলা হয়েছিল, হুওয়াইতাতে অনেক বিদ্রোহী রয়েছে এবং যে উচ্ছেদ কার্যক্রমে বিরোধিতা করবে তাকে হত্যা করা উচিত। সে আরো জানায়, আব্দুল রহিম আল-হুওয়াইতাত নামের একজন জমি দিতে অস্বীকৃতি জানানোর একদিন পরে সৌদি কর্তৃপক্ষ তাকে গুলি করে হত্যা করে। সে এর আগে উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করেছিলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












