সৌদি আরবসহ ৬ দেশকে হুঁশিয়ারি ইরানের
আল ইহসান ডেস্ক:
ইসরায়েলের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যের ছয় দেশকে হুঁশিয়ারি দিয়েছে ইরান। এই ছয় দেশ হলো- সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত।
উপসাগরীয় এই ছয়টি দেশে ইসরায়েলের মিত্রদেশ যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও সেনা রয়েছে।
ইরান হুঁশিয়ারি দিয়েছে, এই ছয়টি দেশ যদি তাদের আকাশসীমা বা সামরিক ঘাঁটি ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেয় তার জবাব দেবে তেহরান।
দেশটির নাম প্রকাশে অনিচ্ছুক শীর্ষস্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে বুধবার (৯ অক্টোবর) এ তথ্য জানিয়েছে রয়টার্স।
বার্তা সংস্থাটির প্রতিবেদন বলছে, ইরানের ওই শীর্ষ কর্মকর্তা বলেন, এটি স্পষ্ট করে বলা হয়েছে যে,তেহরানের বিরুদ্ধে পারস্য উপসাগরীয় কোনো দেশের যেকোনো পদক্ষেপ, তা আকাশসীমা বা সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হোক তা অগ্রহণযোগ্য। তেহরান এটি পুরো গোষ্ঠীর নেওয়া পদক্ষেপ হিসেবে বিবেচনা করবে। আর সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানাবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বুধবার আলোচনার জন্য সৌদি আরব এবং কাতারসহ অন্যান্য উপসাগরীয় রাষ্ট্রগুলিতে যাওয়ার কারণে গত সপ্তাহে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাব্য প্রতিশোধ নিয়ে ইসরায়েলের ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে এই মন্তব্যগুলি এসেছে।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।