সেপ্টেম্বরে ২৮ জনকে পিটিয়ে হত্যা, ৪৪ সম্ভ্রমহরণ
সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসে দেশে অন্তত ২৮ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। একই সময়ে আহত হয়েছেন আরও ১৪ জন।
গত বৃহস্পতিবার হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, সেপ্টেম্বর মাসে দেশজুড়ে ৮৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৪৫টি বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং ২৩টি ছিল বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ। এ ছাড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলায় আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের আরও আটজন নিহত হয়েছেন।
এ সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বা হেফাজতে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে খাগড়াছড়িতে গুলিতে উপজাতি দু’জন এবং আশুলিয়ায় পুলিশের গুলিতে এক পোশাক শ্রমিক নিহত হন। সেপ্টেম্বরে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে নির্যাতনে চারজনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া, এ মাসটিতে সীমান্তে বিএসএফের গুলিতে দু’জন নিহত ও চারজন আহত হয়েছেন।
গত মাসে অন্তত ৪৪টি সম্ভ্রমহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৫ জন কিশোরী; ১৮ নারী ও কিশোরীর দলবদ্ধ সম্ভ্রমহরণ হয়েছে। চারজনকে সম্ভ্রহরণের পর হত্যা করা হয়েছে; একজন আত্মহত্যা করেছেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।