সেনাবাহিনীর ৭ মিনিটের আল্টিমেটাম, অবরোধ প্রত্যাহার ১ মিনিটেই
ঈদ বোনাস, ২৫ ভাগ উৎপাদন বোনাস, নাইট বিল, টিফিন বিলসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের তেলিপাড়া এলাকায় ইস্মোগ সোয়েটার নামে একটি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এর জেরে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন শ্রমিকরা। দীর্ঘ ভোগান্তির পর সড়ক ছাড়তে পোশাক শ্রমিকদের ৭ মিনিটের আল্টিমেটাম দেয় সেনাবাহিনী। পরে ১ মিনিটের মধ্যেই অবরোধ প্রত্যাহার করেন পোশাক শ্রমিকরা।
হ্যান্ড মাইকে এক সেনা কর্মকর্তা ঘোষণা করেন, আপনাদের দাবি-দাওয়া নিয়ে নেগোসিয়েশন চলছে, চলবে। এটা নিয়ে কোনো সমস্যা নেই। ফ্যাক্টরির ভেতরে মালিক ও শ্রমিকের কোনো অমিল থাকলে সেটা নেগোসিয়েশনের মাধ্যমে সমাধান হবে। কিন্তু গতকালও শ্রম মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, রেসপেক্টেড আইজিপিও সংবাদ সম্মেলনে ডিরেক্ট বলে দিয়েছেন, কোনো রকম রোড ব্লক এখন থেকে গ্রাহ্য করা হবে না। রোডব্লক-জনভোগান্তি এক পানিশেবল ক্রাইম। এর জন্য আপনার যে কেউ সাজাপ্রাপ্ত হতে পারেন।
ওই সেনা কর্মকর্তা আরও ঘোষণা করেন, আপনাদের জন্য সময় হচ্ছে ৭ মিনিট। ৭ মিনিটের ভেতরে আপনারা সাইডে গিয়ে দাঁড়াবেন। রাস্তা যদি না ছাড়েন আপনাদের দাবি-দাওয়া কোথায় গেল ওইটা পরে দেখবো, আগে এখানে রাস্তা ক্লিয়ার করবো। আআমার কথা পরিষ্কার, আমি আশা করি। ৭ মিনিট সময়। ৭ মিনিট পরে এখানে যারা থাকবেন তারা আমার ডিরেক্ট আদেশ ভঙ্গ করছেন এবং জনভোগান্তি ক্রিয়েট করেছেন। এই পানিশেবল ক্রাইমের আন্ডারে আপনারা জেলে যাবেন। কথা পরিষ্কার বলে দিলাম। ৭ মিনিট পরে আমি যেন দেখি রাস্তা ক্লিয়ার।
দাবি পূরণের আশ্বাস ও সেনাবাহিনীর আল্টিমেটামের ১ মিনিটের মধ্যেই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারী শ্রমিকরা রাস্তা ছেড়ে সরে দাঁড়ান। দুপুর পৌনে ১২টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে দাবি পূরণের আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দেন।
এর আগে গতকাল জুমুয়াবার সকাল ১০টা থেকে আন্দোলনে নামেন শ্রমিকরা। এদিকে অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।