সেনাবাহিনীর আয়োজনে আধুনিক ক্যান্সার চিকিৎসা ও সচেতনতা সেমিনার
, ০৪ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৪ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২৩ জুন, ২০২৩ খ্রি:, ০৯ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর ও সিএমএইচ ঢাকা এর সহযোগিতায় আধুনিক ক্যান্সার চিকিৎসা ও ক্যান্সার সচেতনতা শীর্ষক সেমিনার গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ঢাকা সেনানিবাসের আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ এবাদুল করিম, এমপি।
সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর এর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম মুসা খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে ক্যান্সার রোগের চিকিৎসা এবং সচেতনতা বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় হয়। এছাড়াও ক্যান্সার চিকিৎসায় সর্বশেষ আধুনিকায়ন এবং সিএমএইচ ঢাকা'র অভূতপূর্ব উন্নয়নের উপর সেমিনারে আলোকপাত করা হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে ক্যান্সার চিকিৎসায় সেনাবাহিনীর তাৎপর্যপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।
কনসালটেন্ট ফিজিশিয়ান জেনারেল, সশস্ত্র বাহিনী মেজর জেনারেল আজিজুল ইসলাম এসইউপি, এফসিপিএস তার উপস্থাপনায় ক্যান্সার চিকিৎসা এবং এ রোগের বিরুদ্ধে লড়াইয়ে সেনাবাহিনীর অগ্রগতি ও অবদানের উপর আলোকপাত করেন। ঢাকা সিএমএইচ এর সহযোগিতায় ক্যান্সার জয়ী রোগীদের সফল পথ চলায় সাহসিকতা ও সহনশীলতার গল্পগুলো সেমিনারে উপস্থিত দর্শক-শ্রোতাদের আকর্ষিত করে এবং সকল ক্যান্সার যোদ্ধাদের মনে আশার সঞ্চার করে।
ক্যান্সার সচেতনতা বৃদ্ধি এবং এ রোগের চিকিৎসা আরও একধাপ এগিয়ে নিতে সেমিনারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেলের মজুদ ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)